0%

কিশ্তওয়ারে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, জঙ্গি হামলার আশঙ্কা

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। কিশ্তওয়ারের জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়া দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে। বুধবার বিকেলে ডেহারনা…

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। কিশ্তওয়ারের জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়া দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে। বুধবার বিকেলে ডেহারনা জঙ্গলে গুলির শব্দ শোনার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ডাচান জঙ্গলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু’জনের দেহ। তাঁদের অপহরণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। ঘটনার পিছনে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

নিহত দুই পুলিশকর্মীর নাম রশপাল সিং (৪৫) এবং ববি চাঁদ (৫৭)। সূত্রের খবর, বুধবার কিয়ার দাচান থেকে ইন্দরওয়ান এলাকার বাসনানের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেখানে সেনাবাহিনীর ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দলের দায়িত্ব বদলের জন্য যাওয়ার কথা ছিল তাঁদের। দু’জনেই স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মারওয়া এলাকার ডেহারনা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। সেই সময় থেকেই ওই দুই পুলিশকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় একই সময়ে মারওয়া এলাকায় এয়ারটেলের মোবাইল পরিষেবাতেও বিঘ্ন ঘটে। খবর পেয়ে সন্ধ্যা ৭টা নাগাদ এসওজি-র একটি দল এবং থানার আধিকারিক ঘটনাস্থলের দিকে রওনা দেন। শুরু হয় তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়ার জায়গা থেকে প্রায় দু’কিলোমিটার দূরে তাঁদের দেহ উদ্ধার হয়। দু’জনের শরীরেই একাধিক গুলির চিহ্ন ছিল। তাঁদের সার্ভিস রাইফেলও খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের দাবি।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিশ্তওয়ারের বিজেপি বিধায়ক শগুন পরিহার। তিনি এই হত্যাকাণ্ডকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, বুধবার রাতে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছে। সকাল ৮টা নাগাদ প্রথম দেহ এবং প্রায় ৯টা নাগাদ দ্বিতীয় দেহটি পাওয়া যায়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহতদের মৃত্যুর জবাব আরও কঠোরভাবে দেওয়ার কথাও বলেছেন তিনি।

ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে বিশাল তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অন্তত তিন জন জঙ্গির জড়িত থাকার সন্দেহ করছেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে দু’জন বিদেশি জঙ্গি হতে পারে বলে অনুমান। লস্কর-ই-তইবার নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের সন্দেহ, স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাহায্যে হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই সন্দেহভাজন তিন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীদের গতিবিধি, আশ্রয় এবং রসদ জোগানোর ক্ষেত্রে স্থানীয় কারও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এর আগে দীপাবলিকে ঘিরে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সাধারণ সতর্কবার্তা পেয়েছিল নিরাপত্তা সংস্থাগুলি। শীত আসার আগে উঁচু পার্বত্য এলাকা থেকে জঙ্গিরা নিচু এলাকায় নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে কিশ্তওয়ারের এই ঘটনা নিরাপত্তা বাহিনীর উদ্বেগ আরও বাড়িয়েছে।

অভিষেকের বাড়ির সামনে পুরসভার কর্মীরা, চলল বুলডোজার

সংখ্যার অঙ্কে ভুল, প্রতিশ্রুতি ভঙ্গ! ১৯৯৯-এ সরকার গঠনের চেষ্টা নিয়ে কী লিখলেন সনিয়া?

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker