0%

কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা নিজের কাছে না রেখে ফিরিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার

সবদিক নিউজ: রাস্তায় পড়ে থাকা পঞ্চাশ হাজার টাকা, প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে নজির গড়লেন কল্যাণী চাকদহ ট্রাফিক গার্ডের (Kalyani) সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়ার এর নাম রাজু রায়। জানা যায় ৮ নভেম্বর প্রায় সাতটা নাগাদ চাকদহের ব্যস্ত রাস্তায় ডিউটি করার সময় রাস্তায় পড়ে থাকা নোট ও টাকা ভর্তি একটি ব্যাগ নজরে আসে।

হারানো টাকা ফেরালেন সিভিক ভলান্টিয়ার (Kalyani)

এরপর ওই ব্যাগ ট্রাফিক গার্ডে এনে স্থানীয় ব্যবসায়ী ও ট্রাফিক পুলিশের অফিসারে উপস্থিতিতে খোলা হয়। এরপর ওই ব্যাগের মালিক গৌতম মল্লিকের সন্ধান পাওয়া যায় (Kalyani)।

তারপর মঙ্গলবার চাকদহের কেবিএম এলাকার বাসিন্দা গৌতম মল্লিকের হাতে ওই ৫০ হাজারের ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি জানা গিয়েছে তার অসতর্কটায় এই বড় ব্যাগ থেকে টাকা ভর্তি ছোট ব্যাগটি রাস্তায় পড়ে গিয়েছিল।

 আধার কার্ডের কতগুলি কপি ব্যবহার হয়েছে, এবার জেনে নিন সহজেই

সেটি কুড়িয়ে পান ওই সিভিক ভলেন্টিয়ার। রাজু রায়ের এই উদ্যোগে খুশি হয়েছেন গোটা পুলিশ মহল। পাশাপাশি তার সততা ও কর্তব্য নিষ্ঠার প্রশংসা করে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে তাকে যথা যতভাবে পুরস্কার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Kalyani)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker