কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনা কার গাফিলতিতে? ইঞ্জিনের স্বাস্থ্য পরীক্ষা নিয়েও প্রশ্ন

SOBDIK NEWS: কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Kolkata-Sairang Express) দুর্ঘটনা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। বুধবার ভাইফোঁটার দিন সকালেই দিগারু স্টেশনের কাছে বেলাইন হয়ে দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। জানা গিয়েছে, ১২ কিমি আগেই ব্রেক ফেল হয়ে গিয়েছিল ট্রেনের। কিন্তু প্রশ্ন উঠছে, রেলের নিয়ম মেনে ইঞ্জিন বা লোকোমোটিভের নিয়মিত পরীক্ষা কি করা হয়েছিল?
কীভাবে ঘটল কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Kolkata-Sairang Express) দুর্ঘটনা
এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের ইঞ্জিন বেলাইন হতেই সঙ্গের কামরগুলিও লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন সহ ৬ টি কামরা লাইন ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, সিগন্যাল লাল থাকা সত্ত্বেও ট্রেন থামানো গেল না কেন? তবে কি ট্রেনের ইঞ্জিনের ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি?
কীভাবে হয় পরীক্ষা: রেল সূত্রে খবর, গত ২৭ মে পাটিয়ালা লোকোমোটিভ থেকে শিয়ালদহ ডিভিশনে এসেছিল WAP-৭ ক্যাটেগরির ৩৯৬৩১ নম্বর ইঞ্জিনটি। এরপর ইঞ্জিনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল নারকেলডাঙা লোকো শেডের। রেলের নিয়ম অনুযায়ী, প্রতি সাড়ে ৪ হাজার কিমি চলার পর বা একটি ট্রিপ শেষ করার পর লোকোমোটিভের প্রাথমিক পরীক্ষা করা হয়। ইঞ্জিনের ব্রেক, বিভিন্ন যন্ত্রাংশ থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন : দুদিনেই নজিরবিহীন ব্যবসা, এক সপ্তাহেই ৫০০ কোটি পেরিয়ে রেকর্ড ‘রামায়ণ’এর
পরীক্ষা নিয়ে প্রশ্ন: নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিনের (Kolkata-Sairang Express) গুরুত্বপূর্ণ অংশগুলি পরীক্ষা করা হয়। কোনও সমস্যা থাকলে মেরামত করা হয়। আগে থেকেই নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করে ত্রুটি চিহ্নিতকরণের ব্যবস্থা রয়েছে রেলের। এখানেই প্রশ্ন উঠছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির লোকোমোটিভের পরীক্ষা কি হয়েছিল?
আরও পড়ুন : শিয়ালদহ লাইনে দুর্ভোগ, রেললাইনে ফাটল থাকায় স্তব্ধ ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?
এদিকে রেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগের দিন মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ বেলেঘাটা লোকো শেড থেকে রিলিজ করা হয় ইঞ্জিনটি। সেখান থেকে কলকাতা স্টেশন যাওয়ার জন্য ছাড়া হয়েছিল ট্রেনটি। তার আগেও ইঞ্জিনের পরীক্ষাও করা হয়েছিল বলে দাবি। তাহলে চালক জরুরি ব্রেক প্রয়োগ করেও কেন ট্রেন থামাতে পারলেন না, উঠছে সেই প্রশ্ন। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, জনশতাব্দী এক্সপ্রেসকে আগে জায়গা করে দিতে ওই ট্রেনটিকে দিগারু স্টেশনের কাছে থামতে বলা হয়। কিন্তু সময়মতো দাঁড়াতে পারেনি ট্রেন। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত হবে বলেও জানানো হয়েছে।



