১৫০ বছর পর কৃষ্ণাঙ্গ সেনেটর পেল মিসিসিপি! বর্ণবৈষম্যের ইতিহাস পেরিয়ে নয়া অধ্যায়

মার্কিন রাজনীতিতে নয়া ইতিহাস। প্রায় ১৫০ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর পেল মিসিসিপি। বুধবার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে নজির গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলোম। গৃহযুদ্ধের পর এই প্রথম মিসিসিপি থেকে কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি সেনেটর নির্বাচিত হলেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য়, বর্ণবৈষম্যের দীর্ঘ ইতিহাস পেরিয়ে নয়া অধ্যায় শুরু হল আমেরিকার এই অঙ্গরাজ্যে।
গত ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন (মিড টার্ম ইলেকশন) হয়েছিল। মিসিসিপি থেকে লড়াই করেছিলেন স্কট। কিন্তু পরদিনই পরদিনই এখানে ফলপ্রকাশ সম্ভব হয়নি। দেশের বাইরে থেকে ডাকযোগে আসা ভোটপত্র এবং অন্যান্য ভোটের যাচাই ও গণনার কারণে ফল প্রকাশে বিলম্ব হয়। অবশেষে বুধবার মিসিসিপিতে ফল ঘোষণা হয়। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, ৪ হাজার ৫৮৫ ভোটে ডেমোক্র্যাট প্রার্থী স্কট পরাজিত করেন রিপাবলিকান স্মিথকে। এই ফলাফলের অর্থ হল – ১০০ সদস্যের সেনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। তবে আমেরিকার অপর এক প্রদেশ আলাস্কায় এখনও গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর তথ্য অনুযায়ী, ৪৩ বছর বয়সি স্কটের প্রাপ্ত ভোটের হার ৪৯.২ শতাংশ। অন্যদিকে, স্মিথের প্রাপ্ত ভোটের হার পেয়েছেন ৪৮.৭ শতাংশ। নির্দল প্রার্থী পেয়েছেন ২.১ শতাংশ ভোট।
আমেরিকার অন্য যে কোনও অঙ্গরাজ্যের তুলনায় মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের হার সবচেয়ে বেশি। কিন্তু তা সত্ত্বেও, কয়েক প্রজন্ম ধরে সেখানে শ্বেতাঙ্গদেরই ‘রাজত্ব’ চলছিল। কিন্তু দেড় শতাব্দী পর সেই ছবি বদলাল। উল্লেখ্য, শেষবার ১৯৪৭ সালে মিসিসিপি থেকে ডেমোক্র্যাট সেনেটর নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন জন সি. স্টেনিস, বর্ণবৈষম্যের কট্টর সমর্থক। বিশ্লেষকদের একাংশের মতে, মিসিসিপির জনগণের একটা বড় অংশ বর্ণবৈষম্যের প্রবল বিরোধী। তাছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা-সহ বহু বিষয়ে অসন্তোষ ছিল ভোটারদের। সেগুলিকেই হাতিয়ার করেছিলেন স্কট। তাঁর জয়ের পরই মিসিসিপিজুড়ে উৎসবের আমেজ।
শেয়ার
লিংক



