0%

রাত পোহালেই ৭ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে টাকা! কারা পাবেন জানুন

SOBDIK NEWS: দীপাবলির মরশুম কাটতে না কাটতেই রাজ্যের ৭ লক্ষ উপভোক্তার লক্ষ্মীলাভ হতে চলেছে। শুক্রবার নবান্ন থেকে ফের পশ্চিমবঙ্গ আবাস যোজনার (West Bengal Awas Yojana) দ্বিতীয় কিস্তি প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পর্যায়ে আরও ৭ লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠাবে রাজ্য সরকার (Government of West Bengal)।

কালই ঢুকছে আবাস যোজনার কিস্তি | (West Bengal Awas Yojana)

রাজ্যের পূর্বতন সরকারের আমলে প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পালাবদলের পর এর মধ্যে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। তবে তার আগে উপভোক্তাদের তথ্য যাচাই করা হয়েছিল। সেখানে যোগ্য প্রমাণিত হওয়ার পরেই টাকা পাঠিয়েছিল সরকার।

এবার বাকি উপভোক্তাদেরও তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। সেই জন্য আগামীকাল আরও প্রায় ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নবান্ন সভাঘর থেকে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ হাইকোর্টে জোর ঝটকা খেলেন অভিষেকের আপ্তসহায়ক! আরও বিপদে সুমিত

এদিকে সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, আবাস যোজনায় বিপুল পরিমাণ আবেদন জমা পড়েছিল। তবে খতিয়ে দেখার পর জানা যায়, এর মধ্যে অনেক আবেদনকারী অযোগ্য ও ভুয়ো হওয়া সত্ত্বেও উপভোক্তা তালিকায় স্থান করে নিয়েছেন। এরপরেই প্রকল্পের সম্পূর্ণ তালিকা পুনর‍ায় মূল্যায়ন ও পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি জানা যায়, আবাস যোজনার তালিকা থেকে প্রায় ১২ হাজার ভুয়ো উপভোক্তার খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ হাজার উপভোক্তার থেকে টাকা উদ্ধার করেছে প্রশাসন। বাকিদের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করতে চায় রাজ্য।

নবান্ন ও পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো উপভোক্তাদের থেকে টাকা ফেরত নেওয়ার জন্য প্রশাসনকে আগামী ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে। এই ডেডলাইনের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট উপভোক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এর মাঝেই এবার পশ্চিমবঙ্গ আবাস যোজনার আরও প্রায় ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker