0%

পানীয় জলের ট্যাঙ্কে কীটনাশক, চাঞ্চল্য পিংলায়

পশ্চিম মেদিনীপুর: চা দোকানের পানীয় জলের ট্যাংকে কীটনাশক! চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার পিংলায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত কর্কায়…

পশ্চিম মেদিনীপুর: চা দোকানের পানীয় জলের ট্যাংকে কীটনাশক! চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার পিংলায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত কর্কায় চার নম্বর অঞ্চলের করকাই বাটিটাকিয়ে এলাকায়।

অভিযোগ, ওই এলাকায় একটি চা দোকানের পানীয় জলের ট্যাংকে পাওয়া গিয়েছে ঘাস মারা ওষুধ। চা দোকানের সামনে বসানো ছিল প্রায় হাজার লিটারের জলের ট্যাংক। সেই ট্যাংক থেকে পথ চলতি মানুষ ও দোকানে আসা একাধিক ক্রেতা ওই জল পান করেন। এছাড়াও, দোকানের বিভিন্ন কাজে লাগে ওই জল। ওই পানীয় জলের ট্যাংকে কেউ বা কারা রাতের অন্ধকারে ঘাস মারা ওষুধ মিশিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকার দোকানদার, রঞ্জন কুমার ঘাঁটা জানান, “আমার মেয়ে ভোর পাঁচটা নাগাদ দোকান খুলে ওই ট্যাংক থেকে বোতলে জল ভরতে গিয়ে দেখে জলের রং সবুজ এবং জলে ফেনা দেখা যায়। তৎক্ষণাৎ তার বাবাকে ফোন করে জানায় বিষয়টি। বাবা এসে এলাকার সংশ্লিষ্ট ব্যাক্তিকে জানায় এবং পিংলা থানায় খবর দেয়।“
পিংলা থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে এবং বাস্তবে কোন ঘাস মারা ওষুধ না অন্য কিছু ওই জলে মেশানো হয়েছে, বা কে বা কারা মিশিয়েছে তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই জল ট্যাংকে ঘাস মারার ঔষধ মেশানো কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপির মণ্ডল সভাপতি পঞ্চানন জানা জানান, এই এক পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বড় ধরনের হত্যাকাণ্ডর ঘটনা ঘটানোর ইচ্ছে ছিল কারোর, যাতে এলাকায় সন্ত্রাস ছড়িয়ে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত দোকানদার জানতে পেরে যায়। এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে আপাতত রেহাই পেয়েছে এলাকার মানুষ।

তিনি আরও বলেন যে এই জল ভোররাতে কেউ পান করেছে কিনা তাও এখনো জানা যায়নি। আমরা পিংলা থানায় খবর দিয়েছি। পিংলা থানার পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। কিন্তু যেই করুক এমন নৃশংস ঘটনা কোন সাধারণ মানুষের করা কাম্য নয়। আমরা চাই এর পূর্ণ তদন্ত হোক এবং সুরক্ষিত ভাবে এই এলাকার মানুষ যাতে ভালো থাকে তার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker