অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৭-এর আগে বড়সড় পরিবর্তনের পথে দিল্লি ক্যাপিটালস। নতুন মরশুমে আর হয়ত অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না অক্ষর প্যাটেলকে। দল তাঁকে নেতৃত্ব থেকে সরাতে চায়নি, বরং নিজেই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় অলরাউন্ডার। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে দিল্লি শিবিরকে। এই বিষয়ে মুখ খুলেছেন দলের হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন ‘অক্ষর অধিনায়ক থাকতে চায় না। তাই আমাদের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে।’ তবে নেতৃত্ব ছাড়লেও দিল্লির জার্সিতে অক্ষরের খেলা নিয়ে কোনও সংশয় নেই। আগামী মরশুমেও তাঁকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, অক্ষরকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল একাধিক আইপিএল দল। কিন্তু তাঁকে ছাড়তে রাজি হয়নি দিল্লি। তাতেই স্পষ্ট, দলের পরিকল্পনায় অক্ষরের গুরুত্ব কতটা।
বিস্তারিত আসছে…
The post অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



