ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্যাম্পেইন, কোথায় কোথায় হেল্প সেন্টার?

SOBDIK NEWS: লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা দিতে আর বাকি ৩০ দিন। পেনশন চালু রাখার জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়া খুবই জরুরি। ১ নভেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০। এর আওতায় রেল পেনশনভোগীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্ব রেলের সদর দফতর, হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ সহ চারটি ডিভিশন এবং কাঁচরাপাড়া, জামালপুর ও লিলুয়া ওয়ার্কশপে বিশেষ হেল্পলাইন সেন্টার স্থাপন করেছে।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা দেওয়ার জন্য সাহায্য
এই কেন্দ্রগুলির মাধ্যমে রেল পেনশন ভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াও সহজ হবে। জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চালু ছিল হেল্পলাইন সেন্টারগুলি।
কী সহায়তা মিলবে: এই সময়ে পেনশনভোগীরা নিকটবর্তী সেন্টারে উপস্থিত হলে রেলকর্মীরা তাদের সহায়তা এবং প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন, যাতে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হয়।
আরও পড়ুন : পুজোর ছুটির পর স্কুল খোলার আগে নয়া নির্দেশ প্রশাসনের
কতজন জমা দিয়েছেন সার্টিফিকেট: সূত্রের খবর অনুযায়ী, ১০ নভেম্বর এই কেন্দ্রগুলিতে রেলকর্মীদের সহায়তায় মোট ৩২১ জন পেনশনভোগী সফলভাবে জমা দিয়েছেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate)। এই ক্যাম্পেইন চলাকালীন এখনও পর্যন্ত মোট ২৮৯৭ জন পেনশনভোগী সফলভাবে জমা দিয়েছেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট।
আরও পড়ুন : হাইকোর্টে জোর ঝটকা খেলেন অভিষেকের আপ্তসহায়ক! আরও বিপদে সুমিত
৮০ বছর বা তার বেশি বয়সী এবং ক্যাম্পেইন কেন্দ্রগুলিতে আসতে অক্ষম পেনশনভোগীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রয়োজনীয় সাহায্য দিয়ে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।



