0%

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: ফের একবার দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে ফাইনালে জায়গা করে নিল ভারত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিপক্ষ আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্যবীররা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে তারা। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভার না খেলেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতের তরুণরা। এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন ভারত অধিনায়ক লক্ষ্য রাইচান্দানি।  আগামী   শনিবার (১৪ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।     

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে সমস্যায় হয়ে যান আফগানরা।  আফগানিস্তানের হয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি প্রত্যেকে ৫১ রান করেন। অধিনায়ক সোহেল খান (৩৬ অপরাজিত) এবং সুবহান জাখাইলও (৩১ রান) করেন। বাকি কোনও খেলোয়াড়ই তেমন বড় রান করতে পারেননি। আবিদুল্লাহ নাদারজান (১৪), ফরিদুল্লাহ ইহসাস (১৩), মোহাম্মদ আলী বারাকজাই(৮), নূর আলী নিয়াজাই (৮), তাহির সারওয়ারি (১), আমির হামজা (০)  সকলেই একে একে আউট হয়ে যান। অন্যদিকে ভারতের হয়ে ফাস্ট বোলার ইশান সুদ তিনটি উইকেট নিয়েছেন। আরিয়ান সাভসানিও দুটি উইকেট পেয়েছেন। কাব্য প্যাটেল, যশবর্ধন চৌহান ও অর্জুন রাজপুত প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

২২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে।  অধিনায়ক লক্ষ্য রায়চন্দনী ও আর্যাবীর শেহবাগ  ১১৭ রানের জুটি গড়েন। তবে আজ আর শতরান করা হয়নি শেহবাগ পুত্রের। অর্ধশতরান করার পরেই আউট হন তিনি। আর্যাবীর ৫৭ বলে ৫১ রান  করে সাজঘরে ফেরেন।  আর্যাবীরের উইকেটটি নেন নূর আলী নিয়াজি। অধিনায়ক লক্ষ্য রাইচান্দানি এদিন ফিরেছেন শতরানের দোরগোড়া থেকে। মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হয়েছে। তাঁকে ফিরিয়েছে সোহালি খান। ভারত ২ উইকেট হারিয়ে ৩৬ ওভার ৫ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এবার ভারত-পাক লড়াই দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেটপ্রেমীরা।     

The post আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker