0%

শুক্রবার LPG-র নতুন দাম কত? কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর জেনে নিন

সবদিক নিউজ: ফের একবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। কারণ উৎসবের পর্বের মাঝেই বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এই মূল্য বৃদ্ধির ফলে যথারীতি চিন্তার ভাজ মাথায় পড়েছে ব্যবসায়ীদের (Lpg Cylinder)। তবে এর দাম বৃদ্ধির আঁচ এখনো পড়েনি সাধারণ মানুষের রান্নাঘরে। কারণ ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এখনো অপরিবর্তিতই রয়েছে।

কলকাতায় LPG-র নতুন দাম কত? (Lpg Cylinder)

ভাইফোঁটা কেটে যাওয়ার পরও স্বস্তি নেই সাধারণ মানুষের জন্য। কারণ উৎসবের মরশুমের মাঝে বাণিজ্যিক গ্যাসের দাম আকাশ ছোঁয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি কিছুটা স্বস্তি এই দাম বৃদ্ধির আজ পড়েনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের ওপর। আপাতত ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে (Lpg Cylinder)।

তবে নভেম্বর মাসের মাঝামাঝি চলল এই মাসের শুরুতেই এক ধাক্কায় বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১৭ টাকা। সেই দাম এখনো বহাল রয়েছে। আগামীতে এই দাম কমার কোন লক্ষণ দেখছেন না ওয়াকিবহাল মহল। যদিও এর আগে অক্টোবর মাসে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

 মাছ উৎপাদনে পিছিয়ে পড়ছে রাজ্য? তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, সামনে কোন জেলা?

পরপর এমন ভাবে দাম বৃদ্ধি পাওয়া যথারীতি মাথায় হাত পড়েছে হোটেল ও রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায়ী মহলে। এই বিষয়ে ওয়াকিবহাল মহলের মত, বর্তমানে ভৌরাত নৈতিক ও অস্থিরতা আন্তর্জাতিক বাজারে লাগাতায ঊর্ধ্বমুখী রয়েছো অপরিচিত তেলের দাম। আর এর প্রভাব পড়েছে বিশ্ব তথা দেশের জ্বালানি বাজারে। এবার এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট গ্যাসের রেট।

কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৭৫ টাকা।চেন্নাইতে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৯৪ টাকা ৫০ পয়সা (Lpg Cylinder)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker