0%

বিদায় নিচ্ছে বৃষ্টি, এবার কি জাঁকিয়ে পড়বে শীত? দক্ষিণবঙ্গের আবহাওয়া লেটেস্ট আপডেট জানুন

SOBDIK NEWS: গত দু’দিনও রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। তবে এবার আবহাওয়া বদলানোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আজ শুক্রবার থেকে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই। এর পাশাপাশি আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও তৈরি হয়েছে। জেনে নিন শুক্রবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather), কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে এবং রাতের দিকে কয়েকটি জায়গায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। আগামী 2 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহান্তে ঠান্ডার অনুভূতি বাড়বে। ফলে সকাল ও রাতের আবহাওয়া বেশ আরামদায়ক হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

শুক্রবার কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়াও মোটের উপর মনোরম থাকবে। তবে ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমলে শহরেও শীতের আমেজ বাড়বে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারে ফের শুরু ভেরিফিকেশন! কারা আর টাকা পাবেন না?

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সকালের দিকে কয়েকটি এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে। আগামী সোমবারের মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তাই আগামী কয়েক দিনে রাতের ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ বলা যায়, শুক্রবার থেকে আপাতত রাজ্যে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা কম। দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমতে থাকায় সপ্তাহান্ত থেকেই ঠান্ডা বাড়তে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হলে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker