0%

কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কা! নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ

সবদিক নিউজ:কাশ্মীরে (Jammu and Kashmir) ফের জঙ্গি হামলার (Terror Attack) আশঙ্কা! বুধবার থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে উদ্ধার হল দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের  কিস্তওয়ার (Kishtwar) এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গিরাই ওই দুই পুলিশকর্মীকে খুন করেছে। যদিও ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

কাশ্মীরে (Jammu and Kashmir) নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ:

মৃত দুই পুলিশকর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)  পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল। বুধবার বিকেলে কিয়ার ক্যাম্প থেকে ধেরনা-মারওয়াহ এলাকার একটি সেনা পোস্টের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় মারওয়া অঞ্চলের দেহারণা এলাকার জঙ্গল থেকে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পর থেকেই দু’জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 মাত্র ৯৩ দিনেই ১ কোটি যাত্রীর সফর! দুর্ধর্ষ রেকর্ড গড়ল নমো ভারত ট্রেন

খবর পেয়ে দ্রুত তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকায় তাঁদের দেহ উদ্ধার হয়। যে জায়গা থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দু’কিলোমিটার দূরে দেহ দু’টি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। দু’জনের শরীরেই একাধিক গুলির ক্ষত রয়েছে। মাথা ও পিঠে গুলির চিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, তাঁদের সার্ভিস অস্ত্র দু’টির কোনও খোঁজ মেলেনি। অনুমান, হামলাকারীরা সেগুলি নিয়ে পালিয়েছে।

ঘটনার পর থেকেই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের সন্ধানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। দুই পুলিশকর্মীর মোবাইল ফোন প্রথমে সচল থাকলেও পরে বন্ধ হয়ে যায়। ফলে তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়টি আরও উদ্বেগ বাড়িয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

 ফের বদলাতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস! Hold Up Application-এর মানে জানুন

উল্লেখ্য, বুধবারই কুলগামে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় দুই সশস্ত্র দুষ্কৃতী। বাইকে চেপে এসে দুপুর দুটো নাগাদ নাকা চেকিংয়ের সময় ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ওই ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁদের অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একজন বাংলার বাসিন্দা। পরপর দু’টি ঘটনায় উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুই পুলিশকর্মীর মৃত্যুর সঙ্গে কুলগাম হামলার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় (Jammu and Kashmir) ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker