0%

সরকারি পরিষেবা পেতে দেরি হলেই এবার কড়া শাস্তি আধিকারিকদের বিরুদ্ধে! নির্দেশিকা জারি

সবদিক নিউজ:সরকারি আধিকারিকদের (Government officials) জন্য কড়াকড়ি। সরকারি কাজে ঢিলেমি আর বরদাস্ত করা হবে না। সরকারি কাজে দেরি হলে হলে তার খাঁড়া নেমে আসবে আধিকারিকদের ওপর। এই মর্মে কড়া নির্দেশ জারি করেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি পরিষেবা (West Bengal Government) পেতে আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট অনুমোদন বা লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বলে ধরে নেওয়া হবে।

আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি | West Bengal Government

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও আধিকারিকের গাফিলতিতে সরকারি পরিষেবা পেতে আবেদন সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে এবার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করার কথাও বলা হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা সুনিশ্চিত করতেই এই কড়াকড়ি।

কেন ওই আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে পারেননি, নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিয়ে জানাতে হবে। জবাব খতিয়ে দেখে প্রযোজ্য সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য।

আরও পড়ুন: ৭ লক্ষ উপভোক্তার মুখে হাসি ফুটবে! আবাস যোজনার টাকা দেওয়ার দিন ঘোষণা করল সরকার

সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি দপ্তরকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের রিপোর্ট জমা করতে হবে হবে। নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি না হওয়া আবেদনের সংখ্যা কত, কত ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে তা জানাতে হবে রিপোর্টে। একইসাথে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত বিষয়েও জানাতে হবে।

প্রতিটি দফতরের প্রধানকে নিয়মিত এই বিষয়টি পর্যালোচনা করার কথা জানানো হয়েছে। ২০১৩ সালের পশ্চিমবঙ্গ রাইট টু পাবলিক সার্ভিসেস আইন অনুযায়ী বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা আধিকারিকদের মেনে চলার কথা জানানো হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker