0%

চিকিৎসকহীন সরকারি হাসপাতাল! ২০০০ চুক্তিভিত্তিক ডাক্তার নেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

SOBDIK NEWS: সরকারি হাসপাতালে ডাক্তারের অভাবের অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরেই। তাই এবার এই সমস্যার সমথন করার জন্য ব্যবস্থা নিচ্ছে রাজ্য। বর্তমানে পিএসসি এর মাধ্যমে নিয়োগ পক্রিয়ার অপেক্ষা করাটা অনেকটাই বেশি সময় সাপেক্ষ। তাই দ্রুত চুক্তি ভিত্তিক দুহাজারেরও বেশি চিকিৎসকদের নিয়োগ (Doctor Recruitment) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government of West Bengal)। ১৩ই নভেম্বর শুক্রবার থেকেই শুরু হবে পক্রিয়া।

দ্রুত চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, মূলত আঞ্চলিক এলাকাগুলিতে নিয়োগ করা হবে। ফলে কলকাতার চিকিৎসকদের আর উত্তরবঙ্গে গিয়ে কাজ করতে হবে না। উত্তরবঙ্গের চিকিৎসকরাই সেখানে নিয়োগ পাবেন। একইভাবে দক্ষিণবঙ্গের ডাক্তারের দক্ষিণবঙ্গে চুক্তি করে সরকারি হাসপাতালে কাজ করতে পারবেন।

সরকারি হাসপাতালে চাকরিরত থাকলে অনেক সময় ডাক্তারদের বাইরে প্রাকটিস করার ক্ষেত্রে বাঁধা থাকে। কিন্তু এই চুক্তিভিত্তিক নিয়োগে তেমন কোনো কড়াকড়ি থাকছে না। প্রাইভেট ও সরকারি উভয় হাসপাতালেই ডিউটি করতে পারবেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ জাহাঙ্গির-শাহজাহানের বাড়ির ভবিষ্যৎ পরিণতি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আসলে রাজ্যের চিকিৎসকের সঙ্কট অনেকটাই। জেলার হাসপাতালের পাশাপাশি কলকাতার সরকারি হাসপাতালেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নেই। উদাহরণ স্বরূপ বেহালা বিদ্যাসাগর হাসপাতাল ও বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, কলকাতা মেডিকেল, বিদ্যাসাগর হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল, বিএন বোস হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি দেখা যাচ্ছে। ফলে ভর্তি হওয়া রুগীদের কষ্ট পেতে হচ্ছে।

এই ঘাটতি পূরণের জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই দ্রুত নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। যদিও নিয়োগের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট হাসপাতালের তরফ থেকেই প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ধরণের ডাক্তারদের বেতন ও কাজের দায়িত্ব কি হবে সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। যেমন – এই নিয়োগ পেতে হলে ডাক্তার হওয়ার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক থাকছে।

প্রসঙ্গত, শুধুমাত্রই ডাক্তার নয় নার্স নিয়োগের পক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রী। পিএসসি পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগ হবে বলে জানান তিনি। কিন্তু পরীক্ষা নিয়ে সমস্ত নিয়ম মেনে নিয়োগের জন্য প্রায় দেড় থেকে দুই বছর লাগে। ততদিন অপেক্ষা করা একপ্রকার অসম্ভব। তাই এক্ষেত্রেও চুক্তিভিত্তিক নার্স নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এহেন সিদ্ধান্তের বিরোধিতা করেছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তারা চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে দ্রুত শূন্যপদ পূরণের দাবি জানাচ্ছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker