আমেরিকায় ভয়ংকর দুর্ঘটনা, নিউ ইয়র্কে তাসের ঘরের মতো ভাঙল বহুতল, মৃত কমপক্ষে ৮

আমেরিকায় ভয়ংকর দুর্ঘটনা। নিউ ইয়র্কের ব্রুকলিন অঞ্চলে ভেঙে পড়ল একটি তিনতলা ভবন। এই ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অন্তত ১৭ জন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকবিলা বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রশাসনের ধারণা মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ অস্পষ্ট।
Firefighter removed on stretcher from Brooklyn Building Collapse, as crews tirelessly work overnight in rescue and recovery operation. Eight people have died and at least 17 have been injured, including three firefighters and seven children, after a three-story building collapsed into a construction site in Flatbush, Brooklyn. Officials say others may still be missing. The building at 1321 Flatbush Ave, with a store at street level and apartments above, fell into the excavation site next door at 2625 Bedford Ave just after 4 PM Wednesday. #Brooklyn #Flatbush #BuildingCollapse #FDNY #NYC Video by Diego Luzuriaga | Licensing @FreedomNTV [email protected]
— Oliya Scootercaster 🛴 (@ScooterCasterNY) November 12, 2026
প্রায় শতবর্ষ প্রাচীন নির্মাণ বলেই কি ভেঙে পড়ল ভবনটি? জানা গিয়েছে, ১৯৩০ সালে তৈরি ওই তিনতলা বাড়িটি। স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে অবস্থিত ভবনটি পার্শ্ববর্তী খালি জমিতে হুড়মুড় করে ভেঙে পড়ে। এই ঘটনায় অন্য পাশের একটি বাড়ির দেয়ালও ভেঙে যায়। এর ফলে ওই অ্যাপার্টমেন্টের ভেতরের অংশের বেশ কিছুটা উন্মুক্ত হয়ে গিয়েছে। যদিও ধসের কারণ এখনও তদন্তাধীন, তবে ব্রুকলিনের কমিশনার আহমেদ তিগানি জানিয়েছেন, পাশের একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য খননকাজ চালাচ্ছিল শ্রমিকরা। সেই সময়ই ভেঙে পড়েছে তিনতলা বাড়িটি। দুর্ঘটনার সঙ্গে এই খননকাজের সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Rescue workers have spent the night searching the site of yesterday’s building collapse, working under extremely dangerous conditions to find and save anyone who may still be trapped. I am heartbroken that eight New Yorkers have now lost their lives and at least 17 have been injured, including three firefighters. There are no words for a loss of this magnitude. My heart is with the families and loved ones of those we have lost, those who are injured and everyone grieving today. Rescue operations are ongoing. Please stay clear of the area and keep those affected, and our first responders risking their lives in these efforts, in your thoughts. If you are unable to reach someone you believe may have been affected by the collapse, please call 311. If you are outside New York City, call 212-639-9675
— Mayor Zohran Kwame Mamdani (@NYCMayor) November 12, 2026
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ‘এক্স’হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, উদ্ধারকাজ চলছে। তিনি নিউ ইয়র্কবাসীদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত মর্মাহত যে, নিউ ইয়র্কের ৮ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। অন্তত ১৭ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন।” যোগ করেন, “এত বড় ক্ষতির বর্ণনা দেওয়ার মতো কোনও ভাষা নেই। যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের পরিবার ও প্রিয়জনদের প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি এবং যাঁরা শোকাচ্ছন্ন, তাঁদের সবার প্রতি আমার সমবেদনা রইল।”
শেয়ার
লিংক



