0%

ছটপুজো উপলক্ষে রেলের বড় ঘোষণা, মাসভর মিলবে অতিরিক্ত ট্রেন

সবদিক নিউজ: দেখতে দেখতে কেটে গেছে দুর্গাপুজো ও কালীপুজো। কিন্তু রবিবার রয়েছে ছট পুজো। তার আগে ভিন্ন রাজ্যে ঘর মুখো হয়েছেন বহুযাত্রী (Indian Railways)। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন যাত্রার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বৃহস্পতিবার বিকেলে পূর্ব রেলে জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী তথা সংসদ রামনাথ ঠাকুর ও শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা।

ছটপুজোয় রেলের বড় ঘোষণা, বাড়ছে ট্রেন (Indian Railways)

উৎসবের মরশুমে উপহার হিসেবে পূর্ব রেলের তরফে গঙ্গাসাগর এক্সপ্রেসের দুটি কোচ বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে (Indian Railways)। এই দিন গঙ্গাসাগর এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন রেলকর্তারা ও যাত্রা পথের অভিজ্ঞতা সম্পর্কে বিশদে খোঁজ নেন।

যাত্রী নিরাপত্তা স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে পাশাপাশি আরপিএফ এর সংখ্যা। ওয়েটিং মিডিয়ায় বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরা। সেই সঙ্গে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, শিয়ালদহ স্টেশনের জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা সহ সাতটি মেডিক্যাল বুথ চালু রয়েছে। অপরদিকে হাওড়া স্টেশন এ ২৪ ঘন্টার জন্য খোলা থাকবে দুটি মেডিকেল রুম।

 রান্নার গ্যাসের দাম বাড়ল, কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের নতুন রেট কত?

একটি মেডিকেল বুথও থাকছে। এছাড়ো বিভিন্ন ডিভিশন জুড়ে ইমারজেন্সি রেসপন্স টিম মোতায়ন করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরামন মাঝি জানিয়েছেন, পূর্ব রেল ছট পুজোর জন্য নিরাপদ যাত্রার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ (Indian Railways)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker