0%

‘আরও যাঁরা যোগ্য তারাও পাবেন’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে যোগ্যরা 

SOBDIK NEWS: উৎসবের মাঝেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর জুন মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্প। প্রতি মাসে নতুন করে বড় সংখ্যক উপভোক্তা জুড়ছে এই প্রকল্পে। বর্তমানে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অন্নপূর্ণা যোজনা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana

বর্তমানে বাংলার দেড় কোটিরও অনেক বেশি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেয়েছেন। তবে এখনও পর্যন্ত অনেকে এই প্রকল্পে টাকা পাননি বলে অভিযোগ। এই নিয়ে নন্দীগ্রাম থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, “১ কোটি ৫৬ লক্ষ মানুষকে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছি। আরও যাঁরা যোগ্য তারাও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ৫০০ টাকা করে শুরু করেছিল সেদিন তো মাত্র ১ কোটি ৫১ লক্ষকে দিয়েছিল। আমরা তো ১ কোটি ৫৬ লক্ষকে দিয়েছি। যদি আরও দশ লাখ যোগ্য মহিলা থাকে তাহলে পাবেন।”

আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে পুরী, এবার সরকারি বিলাসবহুল ভলভো স্লিপার বাসেই শুয়ে শুয়ে যাত্রা! বড় সিদ্ধান্ত পরিবহণ দপ্তরের

একইসাথে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের তো মাত্র ছয় মাস হয়েছে। আমি যা হিসাব-পত্র দেওয়ার এক বছর পর দেব। আমি আগেও বলেছি, অন্তত একটা বছর মিনিমাম লাগবে আমি সবকিছু…আমি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীকে তো আর বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা দিতে পারি না।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker