এক প্যাকেট আলুর চিপসে ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে উদ্ধার মৃতপ্রায় কিশোর

অ্যাডভেঞ্চারের নেশায় জঙ্গলে গিয়ে করুণ পরিণতি কিশোরের। বিষধর সাপ, হিংস্র জন্তুতে ভরা অরণ্যে ৬ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার ১৭ বছরের কিশোর উইলিয়াম। রোদে পোড়া শরীর অনাহারে শীর্ণকায়, ঝরনার ধারে পড়ে থাকা উইলিয়ামের উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টার দেখে আনন্দে শূন্যে ঘুষি ছুড়ছে কিশোর।
ঘটনার সূত্রপাত গত ৬ নভেম্বর শুক্রবার। বন্ধুর সঙ্গে জঙ্গলে ক্যাম্পিং করতে গিয়েছিল উইলিয়াম। মেলবোর্ন থেকে ১৮০ কিলোমিটার পূর্বে ভিক্টোরিয়ার ওয়ালহাল্লা এলাকায় বুশল্যান্ডে ক্যাম্প ছিল তাদের। সেখান থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। কুকুর, ডুবুরি, হেলিকপ্টার বাদ ছিল না কোনও কিছুই। উইলিয়ামের খোঁজে নামে ভিক্টোরিয়া মাউন্টেড পুলিশ। লাগাতার তল্লাশির পরও কিশোরের কোনও খোঁজ না পেয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিল পরিবার।
পুলিশের মতে, ওই কিশোর খাড়া পাহাড়ের চূড়া থেকে হোঁচট খেয়ে পড়ে যান। এবং এমন একটি জায়গায় আটকে পড়েন যেখান থেকে ফেরার উপায় ছিল না।
এই অবস্থায় গত ১২ নভেম্বর হেলিকপ্টারে রুটিন তল্লাশি চলাকালীন এক ঝরনার পাশে পাথরের উপরে শুয়ে থাকা উইলিয়ামের খোঁজ পায় পুলিশ। রোদে পুড়ে যাওয়া অসহায় উইলিয়ামও হেলিকপ্টার দেখে উৎসাহ ধরে রাখতে পারেনি। আনন্দে বাতাসে ঘুষি ছুড়তে দেখা যায় তাকে। জানা যাচ্ছে, নিখোঁজ হওয়ার সময় উইলিয়ামের পরনে ছিল শর্টস ও বুট। কোনও ফোন ছিল না তার কাছে। এদিকে ক্যাম্পিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে উইলিয়াম। পুলিশের মতে, খাড়া পাহাড়ের চূড়া থেকে হোঁচট খেয়ে পড়ে যান। এবং এমন একটি জায়গায় আটকে পড়েন যেখান থেকে ফেরার উপায় ছিল না। ওই অবস্থায় গত ৬ দিন এক প্যাকেট চিপস ও ঝরনার জল খেয়ে বেঁচে ছিল উইলিয়াম। মায়ের দেওয়া চিপসের প্যাকেট দুই দিন চলেছিল। বাকি দিনগুলো শুধু জল খেয়েই কাটিয়েছে সে।
After 6 days missing boy William has been located by Victoria Police safe and well and he’s currently in hospital for monitoring. https://t.co/usCXoP6Fif
— Peak Hour Images (@PeakHourImages) November 12, 2026
হেলিকপ্টারে করে উদ্ধার করে আনার পর বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে উইলিয়ামকে। তার শরীরে বড় কোনও চোট নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে উদ্ধারের পর উইলিয়ামের মা এলিজাবেথ বার্কলে ছেলেকে জড়িয়ে ধরে বলেন, ‘তুমি এখন থেকে আজীবনের জন্য ঘরবন্দি।’ অন্যদিকে উইলিয়াম জানায়, ‘আর কখনও আমি বাড়ি থেকে বের হব না।’ পাশাপাশি ওই কিশোরকে উদ্ধার করতে পেরে খুশি পুলিশকর্মীরাও। ভিক্টোরিয়া পুলিশের আধিকারিক জেসন বেনবো বলেন, উদ্ধারের সময় পুলিশকর্মীরাও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আমাদের শোনানোর জন্য ওই কিশোরের কাছে নিশ্চিত একটি গল্প রয়েছে। যা শোনার জন্য আমরাও উদগ্রীব।
শেয়ার
লিংক



