মাত্র ৫ টি গাড়ি দিয়েই করা যাবে শুরু! Car Rental Business-এর ক্ষেত্রে নতুন পরিকল্পনা সরকারের

সবদিক নিউজ: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন বিকল্প উপলব্ধ সামনে এসেছে। এমতাবস্থায়, যাঁরা কার রেন্টাল বিজনেস (Car Rental Business) শুরু করার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এই প্রতিবেদনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, কেন্দ্রীয় সরকার (Government of India) এই ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে একাধিক শর্ত সহজ করার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি যে, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (Ministry of Road Transport and Highways) তথা MoRTH সেলফ-ড্রাইভ এবং ড্রাইভারদের মাধ্যমে কার রেন্টাল সার্ভিস শুরু করার জন্য প্রয়োজনীয় গাড়ির ন্যূনতম সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৫ টি করার প্রস্তাব দিয়েছে। এই পরিবর্তনটি ক্ষুদ্র ব্যবসা ও নতুন উদ্যোক্তাদের জন্য কার রেন্টাল সেক্টরে প্রবেশ করা সহজ করে তুলতে পারে। মূলত, সংশ্লিষ্ট মন্ত্রক ‘ভাড়া-ক্যাব প্রকল্প, ২০২৬’-এর একটি ড্রাফট প্রকাশ করেছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, একজন আবেদনকারীকে অন্তত ৫ টি মোটর ক্যাবের মালিক হতে হবে। এছাড়াও, ব্যবসার প্রতিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কেন্দ্রে কমপক্ষে ২ টি মোটর ক্যাব উপলব্ধ থাকতে হবে।
Car Rental Business-এর ক্ষেত্রে নতুন পরিকল্পনা সরকারের:
ক্ষুদ্র ব্যবসার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে: সামগ্রিকভাবে এই সরকারি প্রস্তাবটি তাঁদের ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলতে পারে, যাঁরা সীমিত সংখ্যক যানবাহন নিয়ে কার রেন্টাল ব্যবসা শুরু করতে চান। এক্ষেত্রে ৫০ টি গাড়ির প্রয়োজনীয়তা কমিয়ে ৫ টি করলে এই ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে প্রাথমিক বাধা কমতে পারে।
একটি নতুন কাঠামো ১৯৮৯ সালের নিয়মাবলির স্থলাভিষিক্ত হবে: উল্লেখ্য যে, প্রস্তাবিত ‘রেন্ট-এ-ক্যাব স্কিম ২০২৬’ হবে পুরনো ১৯৮৯ সালের নিয়মাবলির পরিবর্তে প্রথম পূর্ণাঙ্গ নতুন কাঠামো। মন্ত্রকের মতে, এই স্কিমটি আগামী বছরের জানুয়ারি মাস থেকে বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান ব্যবস্থা অনুযায়ী, কার রেন্টাল ব্যবসা শুরু করার জন্য ন্যূনতম ৫০ টি গাড়ির প্রয়োজন হয়। সরকারের নতুন প্রস্তাবে এই সীমা কমিয়ে ৫ টি গাড়িতে নামিয়ে আনার কথা বলা হয়েছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বল্প পুঁজি নিয়েও এই ব্যবসায় প্রবেশ করতে পারবেন এবং বাজারে নতুন অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে পারে।
মাত্র ৮৯ রানেই শেষ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের কারণ জানালেন শ্রেয়স আইয়ার
প্রতিটি গাড়ির ইন্স্যুরেন্স থাকা আবশ্যক: এদিকে, ড্রাফট স্কিমে রেন্টাল গাড়ির জন্য ইন্স্যুরেন্সের শর্তাবলিও নির্ধারণ করা হয়েছে। যার অধীনে, প্রতিটি যানবাহনের কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক হবে। এই ইন্স্যুরেন্স গাড়ির ভাড়া নিচ্ছেন এমন ব্যক্তি থেকে শুরু করে, চালক এবং গাড়ির নির্ধারিত যাত্রী ধারণক্ষমতা অনুযায়ী মোটর ক্যাবে সফরকারী অন্যান্য যাত্রীদের কভার করবে।
মহাকাশে AI ডেটা সেন্টার তৈরি করবে SpaceX! ৬২০ কোটি টাকার চুক্তি সম্পন্ন ইলন মাস্কের
গাড়িগুলির কোনও পেন্ডিং চালান থাকা যাবে না: প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, রেন্টাল সার্ভিসে ব্যবহৃত গাড়িগুলির মোটরযান আইনের অধীনে কোনও অপরাধ বা লঙ্ঘনের জন্য কোনও পেন্ডিং চালান থাকা যাবে না। এছাড়াও, গাড়িটি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা NCRB-র পুলিশ ক্রিমিনাল ডেটাবেসে তালিকাভুক্ত থাকা যাবে না। এর মানে হল, ভাড়া করা গাড়ির আইনি অবস্থা ও নথিপত্রের বিষয়েও শর্ত আরোপ করা হয়েছে।



