ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! গোল্ড রিজার্ভেও ঊর্ধ্বগতি, সামনে এল পরিসংখ্যান

সবদিক নিউজ: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (India Forex Reserves) আরও একবার বৃদ্ধি পেয়েছে। মূলত, শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank of India) কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, গত ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৪৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৭১৯.৫৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে তা ২.৬৯১ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৭১৭.০৫৬ বিলিয়ন ডলারে নেমেছিল। এদিকে, এবার বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল গোল্ড রিজার্ভের (Gold Reserve) ব্যাপক বৃদ্ধি।
ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (India Forex Reserves) বিপুল বৃদ্ধি!
জানিয়ে রাখি যে, RBI-এর তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের বৃহত্তম অংশ হিসাবে বিবেচিত হওয়া ফরেন কারেন্সি অ্যাসেটসও এই সপ্তাহে ২৩২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫৯১.৩৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, ফরেন কারেন্সি অ্যাসেটসে ইউরো থেকে শুরু করে ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মতো অন্যান্য বৈদেশিক মুদ্রার মূল্যের পরিবর্তনের প্রভাবও অন্তর্ভুক্ত থাকে। ডলারের বিপরীতে এই মুদ্রাগুলির মূল্যের বৃদ্ধি বা হ্রাসের ফলে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের মোট পরিমাণেও পরিবর্তন আসে।
গোল্ড রিজার্ভে ব্যাপক বৃদ্ধি: উল্লেখ্য যে সংশ্লিষ্ট সপ্তাহে গোল্ড রিজার্ভে সবচেয়ে বড় বৃদ্ধি দেখা গেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI-র তথ্য অনুযায়ী, ভারতের গোল্ড রিজার্ভ ২.২০৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১০৪.৭৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF থেকে প্রাপ্ত স্পেশাল ড্রয়িং রাইটস অর্থাৎ SDR ৫২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এটি বেড়ে ১৮.৬১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, IMF-এর কাছে ভারতের রিজার্ভ পজিশনও ১ মিলিয়ন ডলার বেড়ে ৪.৭৯১ বিলিয়ন ডলার হয়েছে।
মাত্র ৫ টি গাড়ি দিয়েই করা যাবে শুরু! Car Rental Business-এর ক্ষেত্রে নতুন পরিকল্পনা সরকারের
জানিয়ে রাখি যে, গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭৮৫.৭০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। সেই সময়ে, বিদেশে বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে ফান্ড সংগ্রহের জন্য ব্যাঙ্কগুলিকে একটি বিশেষ ছাড়যুক্ত সোয়াপ সুবিধা দেওয়া হয়েছিল।
মাত্র ৮৯ রানেই শেষ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের কারণ জানালেন শ্রেয়স আইয়ার
এই প্রকল্পের অধীনে, ব্যাঙ্কগুলি রেকর্ড ১৩৩ বিলিয়ন ডলার সংগ্রহ করে। যার ফলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে, তারপর থেকে এতে ক্রমাগত পতন ঘটছিল। কিন্তু, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সাম্প্রতিক বৃদ্ধি এই পতনকে কিছুটা প্রতিহত করেছে।



