জগদ্ধাত্রী পুজোয় ভিড় সামলাতে ২০টি বিশেষ লোকাল! চলবে ২০ নভেম্বর পর্যন্ত

কলকাতা: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও আশপাশের এলাকায় দর্শনার্থীদের ঢল নামে। সেই ভিড় সামাল দিতে এবার বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৪ নভেম্বর…
কলকাতা: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও আশপাশের এলাকায় দর্শনার্থীদের ঢল নামে। সেই ভিড় সামাল দিতে এবার বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৪ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাওড়া ডিভিশনে চলবে অতিরিক্ত EMU লোকাল। হাওড়া, ব্যান্ডেল, বালি ও বর্ধমানের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। রেলের এই উদ্যোগে পুজোর সময়ে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে হাওড়া-ব্যান্ডেল রুটে ১৬টি, বালি-ব্যান্ডেল রুটে ২টি এবং হাওড়া-বর্ধমান রুটে ২টি বিশেষ লোকাল চালানো হবে। প্রতিটি ট্রেনই সব স্টেশনে থামবে।
হাওড়া-ব্যান্ডেল রুটে বিশেষ লোকাল
হাওড়া থেকে 03085 ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে। 03087 ছাড়বে রাত ৮টায়, পৌঁছবে ৯টা ৫ মিনিটে। 03089 ছাড়বে রাত ৮টা ৩৫ মিনিটে, পৌঁছবে ৯টা ৪০ মিনিটে। এছাড়া 03093, 03095, 03097, 03101 ও 03103 ট্রেনগুলি যথাক্রমে রাত ১১টা ৩০, ১২টা ৩০, ১২টা ৫০, ২টা ৩৫ এবং ৩টা ৪৫ মিনিটে ছাড়বে।
ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশে 03086 ছাড়বে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। 03090, 03092, 03094, 03100, 03102, 03104 ও 03106 ট্রেনগুলিও বিভিন্ন সময়ে চলবে। শেষ ট্রেনটি ছাড়বে ভোর ৪টেয়।
হাওড়া-বর্ধমান ও বালি-ব্যান্ডেল রুটেও বিশেষ ট্রেন
হাওড়া-বর্ধমান রুটে 03099 নম্বরের বিশেষ লোকাল রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে ভোর ৩টে ৫০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ফিরতি ট্রেন 03098 বর্ধমান থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১টায়।
অন্যদিকে, বালি-ব্যান্ডেল 03091 রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে রাত ১০টা ৪৫ মিনিটে পৌঁছবে। ফিরতি 03088 ব্যান্ডেল থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে বালিতে পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। পুজোর ভিড়ের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেল।
হাসিনাকে ফেরাতে উদ্যোগী দিল্লি? নিরাপত্তা ও বিচার নিয়ে ঢাকাকে দুই শর্ত ভারতের
আবাস যোজনায় ১২ হাজার অযোগ্য প্রাপককে টাকা ফেরতের নির্দেশ, ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু



