0%

কাজিরাঙায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! ট্রাভেলার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২৪, অধিকাংশই পড়ুয়া

সবদিক নিউজ:অসমের (Assam) কাজিরাঙায় (Kaziranga Accident) ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি ট্রাভেলার গাড়ির সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২৪ জন। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃতদের মধ্যে অধিকাংশই কলেজ পড়ুয়া। এই ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কাজিরাঙায় (Kaziranga Accident) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ২৪ জনের:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজিরাঙার (Kaziranga Accident) রঙাজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বোকাকহাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই ট্রাভেলার গাড়িটি। তাতে কলেজ পড়ুয়া-সহ ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় ছোট যাত্রীবাহী গাড়িটি।

 বড় সিদ্ধান্ত! লিথিয়াম ব্যাটারির বিশেষ উপাদান রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের, নেপথ্যে কোন কারণ?

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে উদ্ধারকাজেও হাত লাগান তাঁরা। আহতদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকারী দলও কাজ শুরু করেছে।

অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলার গাড়িটির ভিতরে এখনও কয়েক জন যাত্রী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। গাড়িটি এতটাই দুমড়েমুচড়ে গিয়েছে যে ভিতরে আটকে থাকা যাত্রীদের বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। তাঁদের নিরাপদে বের করে আনার জন্য জোরকদমে চেষ্টা চলছে। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 ট্রেনে উঠে যাচ্ছে RAC? দীর্ঘদিনের ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা রেলের

এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ এবং মৃতদের পরিচয় সম্পর্কে প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কীভাবে কন্টেনার ট্রাকটির সঙ্গে ট্রাভেলার গাড়িটির সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। কলেজ পড়ুয়াদের নিয়ে যাত্রাপথে এমন মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে (Kaziranga Accident)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker