আমেরিকায় স্তব্ধ বিমান পরিষেবা! নেপথ্যে মাইক্রোসফট? কী জানাল ট্রাম্প প্রশাসন?

সবদিক নিউজ: একদিকে মাইক্রোসফটের (Microsoft) একাধিক পরিষেবা অচল, অন্যদিকে আমেরিকার (America) আকাশে আচমকাই বন্ধ হয়ে গেল বিমান চলাচল (US Flights Shutdown)! পরপর দু’দিনে এমন জোড়া প্রযুক্তিগত বিপর্যয় ঘিরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তা হলে কি মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটের কারণেই আমেরিকার বিমান পরিষেবা থমকে গিয়েছিল? এই জল্পনার মধ্যেই মুখ খুলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা। মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের সঙ্গে বিমান চলাচল বন্ধের কোনও যোগসূত্র এখনও পাওয়া যায়নি।
আচমকা আমেরিকার বিমান চলাচল (US Flights Shutdown) বন্ধ হওয়া নিয়ে কি বলল ট্রাম্প প্রশাসন?
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, ১২ নভেম্বর। বিশ্বজুড়ে মাইক্রোসফটের Outlook, Microsoft Teams এবং Microsoft 365-সহ একাধিক পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ইমেল আদানপ্রদান থেকে শুরু করে অনলাইন বৈঠক, নানা কাজে সমস্যায় পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারী। সরকারি দফতর, বিভিন্ন সংস্থা এবং সাধারণ গ্রাহকদের কাজেও প্রভাব পড়ে। শুক্রবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যেই ১৩ নভেম্বর আমেরিকার বিমান চলাচল ব্যবস্থায় বড়সড় বিপর্যয় দেখা দেয় (US Flights Shutdown)।
ভারতে এই প্রথম! 8K রেজোলিউশনে মহাকাশ দেখার সুযোগ, ‘কসমস-মাইসুরু’ প্ল্যানেটোরিয়ামের উদ্বোধন মোদীর
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, দেশের বিভিন্ন এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। এর ফলে বিমানের নিরাপদ গতিপথ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নির্দেশ আদানপ্রদানে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে বিমান ওঠানামা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। হাজার হাজার বিমান আটকে পড়ে। বেশ কয়েকটি বিমানকে অন্য বিমানবন্দরে পাঠাতে হয়।
দুটি ঘটনার সময় কাছাকাছি হওয়ায় মাইক্রোসফটের বিভ্রাটের সঙ্গে বিমান পরিষেবা বন্ধের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এই জল্পনা খারিজ করে জানিয়েছেন, দুটি সমস্যার মধ্যে কোনও যোগসূত্রের প্রমাণ নেই। সাইবার হামলা বা নাশকতার কারণেও এই বিপর্যয় ঘটেছে, এমন কোনও তথ্য মেলেনি। মাইক্রোসফটের এক মুখপাত্রও জানিয়েছেন, FAA-এর সিদ্ধান্তের সঙ্গে তাদের পরিষেবা বিভ্রাটের সম্পর্ক রয়েছে বলে সংস্থার কাছে কোনও তথ্য নেই।
ফের বাড়ছে ৩ শতাংশ DA, রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা আবারও বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের
তা হলে বিপর্যয়ের কারণ কী? মার্কিন পরিবহণমন্ত্রী শন ডাফির মতে, আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার একাংশ এখনও পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল। পুরনো রাউটার, সুইচ এবং কয়েক দশক আগের তামার তারের যোগাযোগ ব্যবস্থার কারণে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রায় চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেয় FAA। ততক্ষণে অন্তত ৮২৭টি বিমানকে অন্যত্র পাঠানো হয়েছে। প্রায় ১১ হাজার উড়ানে ১৫ লক্ষেরও বেশি যাত্রীর সফরের কথা ছিল। ফলে নিষেধাজ্ঞা উঠলেও পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগার আশঙ্কা তৈরি হয়। আপাতত তদন্তের নজর আমেরিকার পুরনো বিমান নিয়ন্ত্রণ পরিকাঠামোর দিকেই (US Flights Shutdown)।



