0%

আবার FIR, শুক্রবার ফের অভিষেকের বাড়িতে পুলিশ

SOBDIK NEWS: আবারও এফআইআর দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানায় FIR করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শুক্রবারই এই সমনের নোটিশ দেওয়া হয়েছে অভিষেককে।

আবার FIR, অভিষেকের বাড়িতে পুলিশ

যেমনটা জানা যাচ্ছে, নাম না নিয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা সমেত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে মন্তব্য করেন অভিষেক। ফলে বিতর্কের সৃষ্টি হয়, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই পুলিশের কাজে বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানায় এফআইআর করেছেন এক মহিলা। আজ সমন দিয়ে আগামী ২০ই নভেম্বর বেলা ১২টা নাগাদ গিরিশ পার্ক থানায় হাজিরার জন্য ডাকা হয়েছে।

অভিষেকের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়, আগেও একাধিক অভিযোগ জমা পড়েছিল। গত অক্টোবর মাসেই তিনি জানিয়েছিলেন, পক্ষপাত দুষ্ট পুলিশকে অধিকারীরকদের নামের লিস্ট বানানো হচ্ছে। ভবিষ্যতে সকলের থেকে হিসাব নেওয়া হবে। এরপর নাম না নিয়ে পাপিয়াকেও আক্রমণ করে তিনি জানান, পশ্চিম মেদিনীপুরের এসপির সাথে এক আইনজীবীর সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন। এমনকি মুখ্যমন্ত্রীকে খুশি করতে তৃণমূলের নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘ভবিষ্যৎ বদলে যেতে পারে..’, ‘মমতা তৃণমূলের’ সাথে কমবে মদন মিত্রের দূরত্ব?

প্রসঙ্গত, অক্টোবর মাসে ভারতীয় জনতা পার্টি সমেত পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। একইসাথে আর দু বছর পর সব হিসাব বুঝিয়ে দেবেন বলেও হুঙ্কার দেন। এমনকি অপ্ট সহায়কের বিষয়েও বিতর্কিত মন্তব্য করেন। সম্পূর্ণ মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা ও হেনস্থা করা হচ্ছে বলেও জানান তিনি!

অবশ্য সম্প্রতিকালে এরম আরও একাধিক এইআইএর করা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। অগাস্ট মাসে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে বিলবোর্ড খোলা নিয়ে পুলিশ, কলকাতা পুরসভার আধিকারিকদের সাথে বিবাদ বাধে অভিষেক অনুগামীদের। এরপর FIR দায়ের হলে সেখানে অভিষেকের নাম ছিল।

এদিকে গত ৬ই নভেম্বর রাত্রে অভিষেকের জন্মদিন পালনের জেরে উত্তেজিত হয় কালীঘাট। বচসা দিয়ে শুরু হলেও পরবর্তীতে সংঘর্ষের পরিস্থিতি হয়ে যায়। সেই সময় পুলিশ গোটা বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও হেনস্থা হতে হয়। ফলে সেই দিন রাত্রেই ৪টি মামলা করা হয় কালীঘাট থানায়। সেই মামলাতেও রয়েছে অভিষেকের নাম।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker