৫ দিন আংশিক মেট্রো চলবে ব্লু লাইনে, কবে কোন স্টেশন বন্ধ? দেখুন তালিকা

SOBDIK NEWS: রবিবার বন্ধ থাকবে কলকাতার অন্যতম যাতায়াতের মাধ্যম মেট্রো (Kolkata Metro)। আসন্ন রবি নয়, বরং এবার জানা যাচ্ছে পর পর একাধিক রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রো পরিষেবা। তাই আগে থেকেই কোন দিন কোন মেট্রো চলবে আর কতটা চলবে সেটা জেনে রাখাটা প্রয়োজন। আজকের প্রতিবেদনে সেই আপডেটই রইল আপনাদের জন্য।
আগামী ৪ রবিবার বন্ধ মেট্রো পরিষেবা! | Kolkata Metro Partial Shut Down
সম্প্রতি মেট্রো রেলের তরফ থেকে আগামী ১৫ই নভেম্বর, ২২শে নভেম্বর ২৯শে নভেম্বর ও ৬ই ডিসেম্বর বেশ কিছু মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এমনটা করা হবে বলে জানা যাচ্ছে। এই দিনগুলিতে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার অবধি ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা অবধি। ফলে এদিন মেট্রো বন্ধ থাকে সম্পূর্ণভাবে।
এদিন আংশিক পরিষেবা ব্যাহত হলেও সমগ্র ব্লু লাইন বন্ধ থাকছে না। দক্ষিনেশ্বর থেকে মহানায়ক উত্তম অবধি সকাল ৯টা থেকে আপ ও ডাউন উভয় মেট্রো ছাড়া হবে। তবে সন্ধ্যে ৬টা অবধি আংশিক পরিষেবা পাওয়া যাবে। এরপর ফের শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিনেশ্বর অবধি সম্পূর্ণ পথেই মেট্রো চলবে।
আরও পড়ুনঃ আবার FIR, শুক্রবার ফের অভিষেকের বাড়িতে পুলিশ
ডিসেম্বরেও বন্ধ থাকবে ব্লু লাইন মেট্রো
শুধু যে এমাসে অর্থাৎ নভেম্বর মাসেই মেট্রো পরিষেবা রবিবার করে ব্যাহত হবে তেমনটা নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসেও পাওয়ার ব্লক ও ট্র্যাফিক ব্লক করা হতে পারে। ফলে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। এই সময় দক্ষিনেশ্বর থেকে হাওড়া ময়দান অবধি মেট্রো চালু থাকবে। যেটা সকাল ৯ টা ১৫ মিনিটে প্রথম ছাড়বে। পরে সন্ধ্যা ৬টা থেকে পরিষেবা স্বাভাবিক হবে। তবে শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, আগামী পাঁচটি রবিবারে ব্লু লাইনের মেট্রো পরিষেবা রক্ষণাবেক্ষণের জন্য ব্যাহত হলেও গ্রীন ও ইয়োলো লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকবে। আর পার্পেল ও অরেঞ্জ লাইনে যেহেতু রবিবার মেট্রো চলে না তাই সেক্ষেত্রেও কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না যাত্রীদের।



