0%

প্রেমপ্রস্তাবের নামে হেনস্তা! আত্মঘাতী ভারতের কিশোরী ক্রিকেটার, অভিযোগের তির দুই যুবকের দিকে

প্রেমপ্রস্তাবের নামে উত্যক্ত করা! দুই ব্যক্তির হেনস্তায় চরম পদক্ষেপ নিল ভারতের উঠতি তরুণী ক্রিকেটার! নন্দিনী নামের ওই ক্রিকেটার সম্প্রতি বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছিল। ধীরে ধীরে নাম হচ্ছিল। কিন্তু এক লহমায় সব শেষ। তেলেঙ্গানার ১৭ বছর বয়সি ক্রিকেটার আত্মহত্যা করেছে বলে অভিযোগ। তারপর রাস্তায় নেমে বিক্ষোভ করে তার পরিবারের সদস্য ও আত্মীয়রা। সত্যিই দুই ব্যক্তির হেনস্তায় নন্দিনী চরম সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

তেলেঙ্গানার ভিকারাবাদ শহরে ঠাকুমার বাড়িতে থাকত নন্দিনী। পড়াশোনার পাশাপাশি এখান থেকেই ক্রিকেটের প্রশিক্ষণ নিত। সম্প্রতি বোর্ডের অনূর্ধ্ব-১৯ দলেও ডাক পায়। পরিচিতদের মতে, যথেষ্ট সম্ভাবনাময় কেরিয়ার ছিল তার। শুক্রবার সকাল ৯টা নাগাদ তার মৃত্যুর খবর পায় ভিকারাবাদ থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, নন্দিনী আত্মহত্যা করেছে।

তার পরিবারের অভিযোগ, অনিল ও কৃষ্ণ নামে দুই ব্যক্তির হয়রানির কারণেই সে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অনিল নাকি বেশ কয়েকদিন ধরেই ভালোবাসার নামে নন্দিনীকে উত্যক্ত করছিল। সেই কাজে তাকে কৃষ্ণ সাহায্য করছিল। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য নন্দিনীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সার্কেল ইন্সপেক্টর রঘু জানিয়েছেন, “আমরা নন্দিনীর ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের বার্তা পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে, তাকে কেউ উত্যক্ত করছিল কি না।”

যদিও নন্দিনীর পরিবার দীর্ঘসময় রাস্তা অবরোধ করে প্রতিবাদ করে। তাঁদের দাবি, অনিল ও কৃষ্ণকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশের সঙ্গে কথা বলার পর তাঁরা অবরোধ তোলেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker