রোনাল্ডোকে বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সিতে এক হবে পর্তুগাল দল, পাপস্খলন ফেডারেশনের!

একটি নম্বর। একটি জার্সি। তার সঙ্গে জড়িয়ে ২৩ বছরের বেশি সময়ের ইতিহাস। পর্তুগালের ফুটবল মানচিত্রে ৭ নম্বর জার্সি মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না তাঁকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ও ম্যাচ খেলার নজির গড়ে বুটজোড়া তুলে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি। এবার দেশের জার্সিতে তাঁর সেই অবদানের স্বীকৃতি জানাতে অভিনব উদ্যোগ নিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। অনেকেই বলছেন, পাপস্খলন করছে তারা। কারণ তারাই কিংবদন্তি ফুটবলারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।
ডেনমার্কের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে নজিরবিহীন এক শ্রদ্ধার্ঘ্য জানানো হবে রোনাল্ডোকে। মাঠে নামার আগে পর্তুগাল দলের প্রত্যেক ফুটবলার পরবেন তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি। ২০০৩ সালের আগস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। তার পর থেকে পর্তুগালের হয়ে তাঁর বর্ণময় যাত্রাকেই সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন। পর্তুগিজ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পর্তুগাল ফুটবল সংস্থার সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা, কোচ জর্জ জেসুস এবং জাতীয় দলের সিনিয়র ফুটবলারদের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আলোচনায় ছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা এবং রুবেন দিয়াসের মতো তারকারাও।
শুধু মাঠে নয়, গ্যালারিতেও ধ্বনিত হবে রোনাল্ডো-বন্দনা। ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানাবেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। এই বিশেষ কর্মসূচির জন্য উয়েফার অনুমতিও নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। শনিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে পর্তুগাল-ডেনমার্ক ম্যাচে তাই ফুটবলের পাশাপাশি আবেগেরও বিস্ফোরণ ঘটতে চলেছে।
: Portugal will Cristiano Ronaldo in their ❤️7️⃣ Portugal are preparing a special tribute for Cristiano Ronaldo Against Denmark, every player will enter the pitch wearing the iconic . jersey. The match will also be paused in the to honour Ronaldo Bernardo Silva, Rúben Dias and Bruno Fernandes reportedly met with the coaching staff and the Portuguese Football Federation president to decide how to pay tribute to Ronaldo, per @dntwit The greatest goalscorer in international football ️ games ⚽️ goals ️ assists
— 433 (@433) November 13, 2026
রোনাল্ডোর স্মৃতি ধরে রাখতে আরও একটি প্রতীকী সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। পর্তুগালের অনুশীলনকেন্দ্র সিদাদে দো ফুটবেলের জাতীয় দলের আবাসিক ভবনে সিআর সেভেনের ব্যবহৃত ঘরটি খালি রাখা হবে। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর বিদায়ের পর জাতীয় দলের প্রথম বিরতিতেই এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। দেশের হয়ে ২৩৪টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪৬। ২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। সেই দলে ছিলেন রোনাল্ডো। ২০১৮-১৯ এবং ২০২৪-২৫ মরশুমে উয়েফা নেশনস লিগও জিতেছে পর্তুগাল। গত দু’দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের সাফল্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থেকেছেন তিনি।
তবে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্বটা খুব একটা মসৃণ ছিল না। গত অক্টোবরে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন রোনাল্ডো। কোচের সঙ্গে ঝামেলায় আচমকা পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ মাঠে নামাননি রোনাল্ডোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্মআপ করানোর পরও তাঁকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় ফুটবলবিশ্বে। এরপর পর্তুগালের ফুটবল সংস্থা তাঁকে ৩০ দিনের জন্য নির্বাসিত করে। সেই শাস্তি মেনে নিয়েছিলেন রোনাল্ডো। এবার তাঁর জন্যই বিশেষ সম্মান পর্তুগাল ফুটবল সংস্থার।
শেয়ার
লিংক



