0%

‘দোনবাস ছাড়তে হবে’, ‘অঙ্গহানি’র বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোয় ঢোকার প্রস্তাব আমেরিকার

অনন্ত যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের। আমেরিকার হস্তক্ষেপে দফায় দফায় আলোচনার পরও এখনও কোনও সুরাহা মেলেনি। ৪ বছরের বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধ থামাতে এবার ইউক্রেনকে অভিনব প্রস্তাব আমেরিকার। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি অনুযায়ী, ট্রাম্পের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেন যদি দোনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেয় তবে আমেরিকা তাদের ন্যাটোয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা করতে পারে।

শনিবার সাংবাদিক বৈঠক করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমেরিকার তরফে প্রথমবার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে। বলা হয়েছে ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে কী হবে? ইউক্রেন কি দোনবাস থেকে সরে আসবে? প্রথমবার এমন কোনও প্রশ্ন উঠেছে।” এরসঙ্গেই তিনি বলেন, “যদি এমন কোনও প্রস্তাব পান যাতে নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সেনার উপর কোনও বিধিনিষেধ ছাড়া, এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিল অন্তর্ভুক্ত থাকে, গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে।” জেলেনস্কি বলেন, “আমি ইউক্রেনের জনগণের কাছে জানতে চাইব, তারা এই প্রস্তাব গ্রহণ করবেন কি না। কারণ, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অধিকার আমার নেই।”

জেলেনস্কি বলেন, “আমি ইউক্রেনের জনগণের কাছে জানতে চাইব, তারা এই প্রস্তাব গ্রহণ করবেন কি না। কারণ, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অধিকার আমার নেই।”

ভবিষ্যতে কোনওরকম হুমকি বা হামলার মোকাবিলা করতে শান্তি চুক্তির শর্ত হিসেবে কিয়েভ দীর্ঘদিন ধরে সামরিক জোট ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তাদের সীমান্তে ন্যাটোর আরও এক সদস্যের উপস্থিতি অগ্রহণযোগ্য। এই পরিস্থিতির মাঝে আমেরিকার দেওয়া এই প্রস্তাব ইউক্রেন মানবে কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও জেনেলস্কি শুরু থেকেই বলে এসেছেন, তারা কোনও সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। তবে মার্কিন প্রস্তাব আসার পর জেলেনস্কি উল্লেখ করেছেন যে ন্যাটো বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে এসেছে। যদিও এই বিষয়ে পুতিনের অবস্থান ও বাস্তব পরিস্থিতি অত্যন্ত জটিল।

এদিকে যুদ্ধ থামাতে উঠেপড়ে লেগেছে আমেরিকা। মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর জেলেনস্কির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানীতে গেছেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker