0%

বাড়বে ঠান্ডা, নিম্নচাপে হবে বৃষ্টি! দক্ষিণবঙ্গে আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া? আগাম জানুন

সবদিক নিউজ:শিরশিরানি বাড়ছে শীতের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা নেমেছে। তবে এরই মধ্যে ফের নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হয়ে ফের ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কমবে তাপমাত্রাও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার প্রভাবে ফের একবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তা আরও সুস্পষ্ট হয়ে রবিবার গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের।

এর প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: পুলিশি হেফাজতে এনকাউন্টারের আশঙ্কা সুমিতের! স্ত্রীর অভিযোগে পদক্ষেপ মানবাধিকার কমিশনের

বৃহস্পতিবার থেকে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুক্রবারও কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায়। মঙ্গলবার পর্যন্ত শুকনো আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। এদিকে সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না। বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ প্রায় সব জেলাতেই। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে। তার পরের চার দিনে আর আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker