এশিয়া কাপ জয়ে ভারতের নয়া প্রজন্মের প্রশংসায় মোদি, জানেন মোহিত-মানালদের সংগ্রামের গল্প?

রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারতের ছোটরা। প্রবল চাপ সামলে কামব্যাক করেছে মানাল চৌহান, মোহিত উলভারা। টুর্নামেন্টের সেরা হয়েছে ভারতের আর্যবীর শেহওয়াগ। তাদের প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিম ইন্ডিয়ার তরুণ প্রজন্মকে নিয়ে মন্ত্রমুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ। কিন্তু কে এই মানাল-মোহিত? কীভাবে উত্থান ভারতীয় ক্রিকেটের দুই নতুন তারকার?
৩৩৮ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ম্যাচ জেতা অসম্ভব মনে হচ্ছিল। সেখান থেকে রুদ্ধশ্বাস কামব্যাক। ৪৭ রানে পালটা লড়াই করে মানাল। ২৬ বলে ৪৯ রানে মাটি কামড়ে পড়ে থাকে মোহিত। শেষ বলে চার মেরে ম্যাচ জেতায় সে। এই নিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ দিন। আজকে দারুণ পারফরম্যান্সে এশিয়া কাপ জিতেছে। তরুণ ক্রিকেটারদের জন্য গর্বিত। তাদের সাফল্য বহু তরুণকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘সাবাশ ভারতের ছোটরা। অসাধারণ পারফরম্যান্স। ছোট শেহওয়াগের জন্য দারুণ টুর্নামেন্ট গেল। দলের বাকিরাও ভালো। বীরু নিশ্চয়ই গর্বিত হবে।’ আর ‘বীরু’ অর্থাৎ বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, ‘কী দারুণ একটা ম্যাচ। পাকিস্তানকে হারানো কঠিন কাজ। লক্ষ্য-আর্যবীররা ছাড়াও মানাল, মোহিতরা অলৌকিক পারফর্ম করেছে। তরুণ চ্যাম্পিয়নদের নিয়ে গর্বিত।’ এছাড়া ভারতের প্রশংসা করে পোস্ট করেছেন হরভজন সিং, ইরফান পাঠানরাও।
Outstanding day for Indian cricket! Immensely proud of our young cricketers for today’s impressive performance and for winning the Men’s U-19 Asia Cup 2026. Their success will inspire several youngsters. Best wishes to the team for their endeavours ahead.
— Narendra Modi (@narendramodi) November 14, 2026
What a win by our u19 boys vs Pakistan. Showed the real fighting character. Brilliant to see 👏
— Irfan Pathan (@IrfanPathan) November 14, 2026
কিন্তু প্রশ্ন হল, কারা এই মানাল-মোহিত? যাঁরা শেষ পর্যন্ত আশার আলো জাগিয়ে ভারতকে ম্যাচ জেতাল? ১৮ বছরের মানালের জন্ম মধ্যপ্রদেশে। ছোটবেলা থেকেই ক্রিকেটে ধ্যানজ্ঞান। সেই জন্য বহুবার স্কুল ফাঁকি দিয়ে খেলতে চলে যেত। বাড়িতে মিথ্যা কথা বলার জন্য শাস্তিও পেয়েছে। কিন্তু মানালের কোচ রাজেশ তোমার তার মধ্যে প্রতিভা দেখতে পেয়েছিলেন বলে নিয়মিত সুযোগ করে দিতেন। মানালের নেতৃত্বে প্রথমবার কোচবিহার ট্রফি জেতে মধ্যপ্রদেশ। এবার ভারতকে জেতাল।
Well done India under19 .. superb performance .. young Sehwag .. what a tournament he had.. every other member of the team as well .. Veeru must be very proud @virendersehwag
— Sourav Ganguly (@SGanguly99) November 14, 2026
অন্যদিকে মোহিত উলভা মূলত বোলার। তবে তার মধ্যে ভবিষ্যতের হার্দিক পাণ্ডিয়ার ছায়া দেখছেন অনেকে। বিশেষ করে এদিন যেমন মাথা ঠান্ডা করে ম্যাচ জেতাল, সেটার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটভক্তরা। গুজরাটের ১৮ বছর বয়সি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার ক্রিকেট অ্যাকাডেমি থেকে উঠে এসেছে। জাদেজার শৈশবের কোচ মহেন্দ্র সিং চৌহানই তাকে প্রশিক্ষণ দেয়। চলতি বছর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলার পর এশিয়া কাপের দলে জায়গা পায়।

What a match! What a finish! To beat Pakistan in an U19 Asia Cup final chasing 338 takes some serious character. Lakshya’s 80, Aaryavir’s 58, and then Manal Chauhan and Mohit Ulva’s Jalwa when we needed a miracle. What a unbelievable victory. Proud of these young Champions! 🇮🇳🏆
— Virrender Sehwag (@virendersehwag) November 14, 2026
শেয়ার
লিংক



