0%

আর মাত্র দু’তিন সপ্তাহের অপেক্ষা! প্রকাশিত হবে HS তৃতীয় সেমেস্টারের ফলাফল

সবদিক নিউজ: চলতি মাসের শেষে এবার ডিসেম্বরে প্রথমেই ঘোষণা হবে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টার ফলাফল (WBCHSE)। সেই দিনই জানানো হবে উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টার এর নির্ঘণ্ট। এমনটাই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি অসিত কুমার মণ্ডল। গত ৪ নভেম্বর বিকাশ ভবনের এক সাংবাদিক সম্মেলনে স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানিয়েছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে হবে।

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় আপডেট (WBCHSE)

কারণ দিল্লি থেকে সেনসাস বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যার কারনে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনা চলবে। মাধ্যমিক পরীক্ষার ফেব্রুয়ারি মাসে ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার পিছিয়ে যাচ্ছে। ইতি মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের থেকে একটি বিকল্পসূচি দিয়ে দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক যেহেতু মাধ্যমিকের পরে হয় সেই কারণে ওই পরীক্ষাটা ও পরিবর্তিত হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। যদি শুক্রবার পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়নি বলেই খবর। তবে শুক্রবার সংসদ সভাপতি জানান, উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টার এর পরীক্ষা পিছিয়ে যাচ্ছেই। নভেম্বরে শেষ বা ডিসেম্বরের প্রথমে সূচি ঘোষণা করা হবে সরকারিভাবে।

 যুবশক্তির টাকা পাওয়ার আগে জেনে নিন এই ১০ নিয়ম, না মানলে বিপদ

তবে প্রশ্নপত্রে থেকে যায় দু জায়গায়। প্রথমত প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার সূচিতে ২ মার্চ থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে। যদিও জনগণনা সংশোধিত তালিকার কাজ চলার কথা ৫ মার্চ পর্যন্ত। ফলে ২ মার্চ থেকে পরীক্ষা শুরু হলে শিক্ষক সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয়তঃ উচ্চমাধ্যমিক মার্চের শেষে শুরু হলেও শেষ হতে প্রায় এপ্রিলের মাঝামাঝি হতে পারে।

সেই ক্ষেত্রে অভিভাবকদের আশঙ্কায় সর্বভারতীয় নানা পরীক্ষায় বসার ক্ষেত্রে সমস্যা হতে পারে পড়ুয়াদের। তবে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, কোন পরীক্ষার্থীর যাতে কোন সমস্যা না হয়। সবদিক দেখেই চূড়ান্ত নির্ঘন্ট ঠিক করা হচ্ছে। অভিভাবকদের একাংশ জানাচ্ছেন ইতিমধ্যে আইসিএসই, আইএসসি, সিবিএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর অনেক আগেই জানিয়ে দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট। তবে এইবার সেই প্রক্রিয়ায় ছেদ পড়ল (WBCHSE)।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker