0%

‘কিছু জায়গায় পুলিশ নিজেকে মন্ডল সভাপতি…’, শমীকের মন্তব্যের পর মুখ খুললেন দিলীপ-অগ্নিমিত্রা

SOBDIK NEWS: সম্প্রতি বাগুইহাটির এক দলীয় কর্মসূচীতে গিয়ে দলের শৃঙ্খলা রক্ষা নিয়ে বার্তা দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। ‘কিছু কিছু জায়গায় পুলিশ মনে করছে আমরা মণ্ডল সভাপতি’ বলে করা মন্তব্য ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে তাঁর মন্তব্য নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল।

কিছু জায়গায় পুলিশ মনে করছে আমরা মণ্ডল সভাপতি : শমীক ভট্টাচার্য

এদিন মহিলা মোর্চার আয়োজিত বাগুইহাটি এন. মন্ডল স্কুলের মাঠে একটি অনুষ্টানের আয়োজন হয়েছিল। সেখানেই শমীক ভট্টাচার্য বলেন, কিছু কিছু জায়গায় পুলিশ মনে করছে আমরা বিজেপির মন্ডল সভাপতি। আবার কখনও কখনও মন্ডল সভাপতি ভাবছেন তিনি যা বলবেন তাই পুলিশ শুনবে। নিজেকেই পুলিশমন্ত্রী মনে করেছে। ভাবছেন তিনিই পুলিশ মন্ত্রী। যদিও এর কোনোটাই হবে না। কারণ বিজেপিতে এসব গ্রাহ্য হবে না।

শমীকবাবু স্পষ্ট করেই জানিয়ে দেন, কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না। সোজা চিহ্নিত করুন। হটাৎ দল বদলে সব তৃণমূলের দলের রং, পতাকা যারা কলুষিত করছে বা করতে চাইছে তাদের বিরুদ্ধে FIR করতে হবে থানায়। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমায় কাগজ দেবেন তাহলে আমি ঢুকিয়ে দেব। বিজেপির কোনো তৃণমূলীকরণ হবে না।

দিলীপ মন্ডলের প্রতিক্রিয়া

দলের রাজ্য সভাপতির মুখে এই কথা শোনার পর ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। তখন দিলীপবাবু জানান, রাজ্য সভাপতি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তৃণমূলীকরুন ও অরাজকতা চালানো যাবে না। যদি কোনো অভিযোগ আসে তাহলে রাতারাতি কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কি বললেন অগ্নিমিত্রা পাল?

অন্যদিকে অগ্নিমিত্রা পালের মতে, আমরা মাননীয় রাজ্য সভাপতি যে কথা বলেছেন যে , পুলিশ যদি নিজেদের স্বকীকাহ মনে করেন তাহলে এর থেকে বেশি বোকা আর কিছু হতে পারে না। মন্ডল সভাপতি সংগঠনের দায়িত্ব সেটা সংগঠনই ঠিক করে নেবে। মানুষ যাতে সরকারি স্কিমের সুবিধা পায় সেটা দেখতে হবে।

এছাড়া এদিন তৃণমূল জামানায় পুলিশ ব্যবহারের মন্তব্য নিয়ে পাল্টা তিনি জানান, পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমাদের পলিটিক্স করার জন্য নয়। যেটা বিগত ১৫ বছর ধরে তাঁরা করে এসেছে। ন্যায় প্রতিষ্ঠা করা থেকে শুরু করে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ সেটাই করযে পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker