মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার বন্ধ! জব্বর সমাধান খুঁজল SBSTC

SOBDIK NEWS: ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি মত মহিলাদের সরকারি বসে যাতায়াত ফ্রি (Free Bus Tickets) করে দিয়েছে বিজেপি সরকার (BJP Government)। তবে জনগণের ভালো করতে গিয়ে এক নতুন সমস্যার উদয় হয়েছে। এবার তারই সুরাহা করার পথে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগম (SBSTC)। নতুন সুবিধা চালুর মাত্র কয়েক মাসেই দেখা যাচ্ছে দূরপাল্লার সমস্ত সরকারি বাসের টিকিট একপ্রকার দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বাস ছাড়ার সময় যাত্রী নেই।
ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে পদক্ষেপ SBSTC এর
গত ২রা নভেম্বর বাঁকুড়া থেকে করুণাময়ী যাওয়ার একটি সরকারি বাসের টিকিট বুকিং করেছিলেন এক মহিলা। তবে একটি সিট নয়, একটা মোবাইল নাম্বার দিয়েই বুকিং করেছিলেন ২৬টি সিট। আঁধার নম্বর অবশ্য আলাদা ছিল। এই ঘটনা যে এক আধ দিন হচ্ছে তা নয়, বরং রোজকার হয়ে গিয়েছে। ফলস্বরূপ একদিকে যেমন ফ্রি যাত্রী পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন একাধিক মানুষ তেমনি সরকারি সুবিধার অপব্যবহার হচ্ছে। আর পুরুষেরা টাকা দিয়ে টিকিট কাটতে চাইলেও পাচ্ছেন না।
তবে এবার এই সমস্যা থেকে নিস্তার পেতে প্রযুক্তিগত কাঠামো পরিবর্তন করতে চলেছে এসবিএসটিসি। শীঘ্রই নতুন সফটওয়্যার চালু করা হবে। যেখানে ‘ফ্রি’ টিকিট কাটার পর ক্যানসেল করলে স্বয়ংক্রিয় ভাবেই ওই মহিলার ফোন নাম্বার ব্লক হয়ে যাবে।
আরও পড়ুনঃ ‘এমন আক্রমণ করব মুখ দেখতে পারবে না’, মদন মিত্রকে হুঁশিয়ারি কুণালের
নতুন সফটওয়্যার এলেই মিটবে সমস্যা
সূত্রমতে, ২রা নভেম্বর যে মহিলার নাম্বার দিয়ে টিকিট কাটা হয়েছিল তাঁকে ফোন করা হয়েছিল সংস্থার তরফ থেকে। যাত্রা না করার কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, একটা পরীক্ষা দিতে যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল। কিন্তু ওই বাসে সময় মত পৌঁছানো যেত না তাই পরবর্তীতে অন্য ব্যবস্থা করে নিয়েছে সবাই। এহেন যুক্তি মোটেই মেনে নিতে চাননি আধিকারিকেরা। পাল্টা তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে টিকিট ক্যানসেল করলেন না কেন? তাঁর উত্তরে কি যুক্তি দিয়েছেন সেটা অবশ্য জানা যায়নি।
এদিনের ঘটনার পরেই নতুন সফটওয়্যারের খবর প্রকাশ্যে এসেছে। এমনকি যাঁরা ফ্রি টিকিট কাটছেন তাদেরকেও নজরে রাখবে এই সফটওয়্যার। বারবার বুকিং করে যাত্রা না করলে সেই নাম্বার স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত হয়ে যাবে ও ব্লক করা হবে। এছাড়া অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে যেমন একটা অ্যাকাউন্ট দিয়ে নির্দিষ্ট লিমিটের টিকিট কাটা যায় তেমন পদ্ধতি চালু করা যায় কি না সেটা নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে।



