0%

যাঁরা বঞ্চিত সকলে জানুয়ারি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, বিরাট প্রতিশ্রুতি বিধায়কের 

SOBDIK NEWS: সংবাদ শিরোনামে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। বিজেপি সরকার গঠনের পর থেকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় বাংলার মহিলাদের। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা দেওয়া শুরু হয়েছে। বর্তমানে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন বলে জানা গিয়েছে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা এই প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে সরব হচ্ছেন। দুর্গাপুরেও এমন অভিযোগ বহু।

অন্নপূর্ণার টাকা মিলবে জানুয়ারিতে! Annapurna Yojana

দুর্গাপুরে বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার আওতায় সুবিধা পাননি বলে অভিযোগ। সেই ইস্যুতে এবার বড় বার্তা দিলেন বিধায়ক লক্ষ্মণ ঘরুই। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক উপভোক্তাদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, জানুয়ারি মাস থেকেই টাকা পেতে শুরু করবেন যোগ্য উপভোক্তারা।

দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে শনিবার একটি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক। সেখানে উপস্থিত মহিলাদের তিনি জানিয়েছেন, ডিসেম্বর মাসে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প হবে। যারা অন্নপূর্ণা যোজনা এখনও পাননি, তাঁদের সেই ক্যাম্পে আসার কথা জানিয়েছেন তিনি। বিধায়ক ও সরকারি আধিকারিকরা ওইসব ক্যাম্পে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

 অন্নপূর্ণা যোজনা না পেয়ে এবার বড় পদক্ষেপ বঞ্চিতদের! বড়ঞার বিধায়কের দ্বারস্থ কয়েকশো মহিলা

বিধায়ক বলেন, ক্যাম্পে নথিপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হবে। একইসাথে বড় আশ্বাস দিয়ে বিজেপি বিধায়ক বলেন, “আগামী বছরের জানুয়ারি মাস থেকেই সেই টাকা পাওয়া যাবে।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন।

জানা যাচ্ছে, নভেম্বর এবং ডিসেম্বর মাসজুড়ে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই শিবির হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ অবশ্য জানা যায়নি। জানিয়ে রাখি, জনকল্যাণ শিবির চালু হলে সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা-সহ একাধিক প্রকল্পে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker