0%

আর নীল-সাদা নয়, গেরুয়াও নয়! এবার কোন রঙে সাজবে নবান্ন? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

SOBDIK NEWS: রাজ্যে সরকার বদলের পর থেকেই বিভিন্ন সরকারি ভবন, রাস্তা এবং উড়ালপুলের রং পরিবর্তন করা হচ্ছে। কোথাও নীল-সাদার বদলে হলুদ-সাদা, আবার কোথাও গেরুয়া রং করা হয়েছে। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে নবান্নেরও (Nabanna)। রাজ্যের প্রশাসনিক সদর দফতরের পুরনো রং বদলে নতুন রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নীল-সাদা বা পুরো গেরুয়া নয়, এবার হলুদ-সাদা রঙে সাজবে নবান্ন।

কী রং করা হবে নবান্নে (Nabanna)?

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নবান্নের (Nabanna) নতুন রঙে সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদ মেশানো হবে। এই রং অনেকটাই গেরুয়ার মতো দেখতে হলেও পুরোপুরি গেরুয়া করা হবে না। এর আগে নবান্নের ফলকেও গেরুয়া রং করা হয়েছিল। এবার শুধু ফলক নয়, গোটা ভবনের রং বদলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নিয়ে প্রশাসনের একাধিক স্তরে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই নতুন রং করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হতে পারে।

নবান্নের সঙ্গে সংস্কার হবে উপান্নেরও

শুধু রং করাই নয়, নবান্নের (Nabanna) বেশ কিছু সংস্কারের কাজও হবে। এই কাজের জন্য আগেই দরপত্র ডাকা হয়েছিল। সেই প্রক্রিয়াও শেষ হয়েছে। নবান্নের পাশাপাশি উপান্ন ভবনেরও সংস্কার করা হবে। দুই ভবনের ভিতরে ও বাইরের মেরামতির কাজও করা হবে। সব মিলিয়ে এই প্রকল্পে কয়েক কোটি টাকা খরচ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুনঃ ভিনরাজ্যে আর নয়! পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বড় উদ্যোগ রাজ্য সরকারের, পাঠানো হবে SMS

এখনই কি মহাকরণে ফিরবে সরকার?

এদিকে নবান্নের (Nabanna) রং বদলের পাশাপাশি মহাকরণে রাজ্য সরকারের মূল দফতর ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়েও আলোচনা চলছে। তবে আপাতত মহাকরণে ফিরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের।

মহাকরণ হেরিটেজ ভবন হওয়ায় সেটির সংস্কার করা হবে। কিন্তু সেখানে মন্ত্রিসভার বৈঠক বা বড় সরকারি অনুষ্ঠান করার মতো প্রয়োজনীয় পরিকাঠামো এখনও নেই। তাই এখনই নবান্ন (Nabanna) ছেড়ে মহাকরণে ফিরছে না রাজ্য সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker