হুয়াংয়ের পর এনভিডিয়ার সিইও পদে কে? দৌড়ে নাম তিন ‘ভারতীয়’র

‘পরকীয়া কাঁটা’য় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এনভিডিয়ার সিইও (Nvidia CEO) জেনসেন হুয়াং। সেই জায়গায় অন্তবর্তীকালীন সিইও হয়েছেন কোলেট ক্রেস। তবে মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থার মাথায় পরবর্তীতে কে বসবেন, অর্থাৎ সংস্থার পরের সিইও কে হবেন, সেই সম্ভাব্য তালিকায় আপাতত তিনজন ভারতীয় বংশোদ্ভূতর নাম রয়েছে বলেই খবর।
এনভিডিয়ারের সিইও-র দৌড়ে সঞ্জয় মেহরোত্রা, নিকেশ অরোরা এবং টমাস কুরিয়েন। এঁদের মধ্যে মেহরোত্রা মাইক্রন টেকনোলজির সিইও। অরোরা সাইবার-সিকিউরিটি ফার্ম পালো অল্টো নেটওয়ার্কসের প্রধান। আর কুরিয়েন গুগল ক্লাউডের সিইও।

এনভিডিয়ারের সিইও-র দৌড়ে সঞ্জয় মেহরোত্রা, নিকেশ অরোরা এবং টমাস কুরিয়েন। এঁদের মধ্যে মেহরোত্রা মাইক্রন টেকনোলজির সিইও। অরোরা সাইবার-সিকিউরিটি ফার্ম পালো অল্টো নেটওয়ার্কসের প্রধান। আর কুরিয়েন গুগল ক্লাউডের সিইও। এঁদের মধ্যে প্রথমজন অর্থাৎ মেহরোত্রার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা কয়েক দশকের। অরোরা ২০১৮ সাল থেকে পালো অল্টো নেটওয়ার্কসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)-চালিত সাইবার সিকিউরিটি ফিল্ডে। আর কুরিয়েন গ্লোবাল ক্লাউড কম্পিউটিং তথা এআই মার্কেটে অন্যতম অগ্রণী সংস্থা, গুগল ক্লাউডের শীর্ষে আছেন। তাঁর কর্মদক্ষতা প্রশ্নাতীত।

এদিকে, সম্ভাব্য ‘চিনা চর’ অ্যালিস হুয়াং এবং সহকর্মী কিম্বার্লি পাওয়েলের পর এনভিডিয়ার প্রাক্তন কর্তার আরও একটি পরকীয়ার ঘটনা সামনে এসেছে। সেই তৃতীয় মহিলার নাম জানা যায়নি। কিন্তু কিম্বার্লির মতো তিনিও এনভিডিয়ার কর্মচারী বলেই জানা গিয়েছে। তবে আর কোনও তথ্যই তাঁকে নিয়ে সামনে আসেনি। এরই মধ্যে সর্বসমক্ষে এসেছে হুয়াংকে ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ‘পরামর্শ’-র নির্যাস। জানা গিয়েছে, হুয়াংকে ফোন করে পদত্যাগ না করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। চাকরি বাঁচাতে দিয়েছিলেন ‘লড়ে যাওয়া’র প্রস্তাব। ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, হুয়াং যখন এনভিডিয়ার শীর্ষপদ ছাড়েন, তার পরই তাঁর প্রশংসায় সরব হয়েছিলেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন। দারুণ কাজ করেছেন তিনি। ওঁর জায়গায় একজনই আসতে পারেন। তিনি হলেন অ্যাপ্স-এর টিম কুক। একজন মহান ব্যক্তিই অপর মহান ব্যক্তির বিকল্প হতে পারেন।” এরপর এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি হুয়াংকে ফোন করে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। যদিও মার্কিন সংবাদমাধ্যমের খবর নিয়ে কোনও মন্তব্য করেননি।
আমেরিকা-সহ বিশ্বজুড়ে ‘নিন্দিত’ হলেও নিজের সংস্থার কর্মীদের পাশেই পেয়েছেন হুয়াং। সূত্রের খবর, তাঁর সমর্থনে কার্যত পথে নেমেছেন এনভিডিয়ার ১,৬০০ কর্মী। তাঁদের দাবি, সদ্যপ্রাক্তন ‘বস’কে ফিরিয়ে আনতে হবে। এভাবে তাঁকে চলে যেতে দেওয়া যায় না, মত তাঁদের।
অন্যদিকে, এই ঘটনায় আমেরিকা-সহ বিশ্বজুড়ে ‘নিন্দিত’ হলেও নিজের সংস্থার কর্মীদের পাশেই পেয়েছেন হুয়াং। সূত্রের খবর, তাঁর সমর্থনে কার্যত পথে নেমেছেন এনভিডিয়ার ১,৬০০ কর্মী। তাঁদের দাবি, সদ্যপ্রাক্তন ‘বস’কে ফিরিয়ে আনতে হবে। এভাবে তাঁকে চলে যেতে দেওয়া যায় না, মত তাঁদের। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এনভিডিয়ার অভ্যন্তরীণ একটি পোস্টে পরিচালন বোর্ডকে অনুরোধ জানিয়েছে যেন হুয়াংয়ের ‘ভবিষ্যৎ’ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। সেই পোস্টে ১,৬০০টিরও বেশি মন্তব্য জমা পড়েছে বলেই দাবি। কর্মীদের বহুলাংশের মত, তিন দশকেরও বেশি সময় ধরে তাঁদের পথপ্রদর্শক ছিলেন হুয়াং। সংস্থার জন্য অনেক ভালো কাজ করেছেন। তাই তাঁর আরও একটি সুযোগ অবশ্যই প্রাপ্য।
শেয়ার
লিংক



