জুড়াল বিশ্বকাপে হারের জ্বালা! রুদ্ধশ্বাস থ্রিলারে ব্রাজিলকে হারিয়ে মধুর প্রতিশোধ জাপানের

২০২৬ বিশ্বকাপে এশীয় সূর্যের উত্থান মন কেড়েছিল ফুটবল দুনিয়ার। গোটা মহাদেশকে বিশ্বমঞ্চে মিরাকলের স্বপ্ন দেখিয়েছিল জাপান। নেদারল্যান্ডসের মতো দলকে আটকে দিয়ে পৌঁছয় ৩২-এ। তবে নকআউটে লড়াই করে ব্রাজিলের (Brazil) কাছে হেরে যাত্রা শেষ হয়েছিল সামুরাইদের। সেই ‘জ্বালা’ কিছুটা হলেও মিটল। শনিবার ফিফা ফ্রেন্ডলিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলে হারাল জাপান (Japan)।
কোচ কার্লো আন্সেলোত্তির অধীনে নতুন করে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সেলেকাওরা। কিন্তু বিশ্বকাপ তো বটেই, প্রীতি ম্যাচগুলোতেও সাম্বা ছন্দে সেভাবে পাওয়া যাচ্ছে না ব্রাজিলকে। অস্ট্রেলিয়ায় গিয়ে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। এরপর যুবভারতীতে এসে ভারতকে চার গোলে হারালেও সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। এমনকী সেদেশের সংবাদমাধ্যমও ব্রাজিলের ‘হতশ্রী’ পারফরম্যান্সে সুর চড়ায়। এবার সুযোগ ছিল জবাব দেওয়ার। সে গুড়ে বালি! জাপানের বিরুদ্ধে মুখ খুবড়ে পড়ল ব্রাজিল।
FT: Japan 3-2 Brazil Japan beat Brazil for just the second time in their history, securing another famous victory over the five-time world champions. https://t.co/vSQFM7JQYO
— J. Football Now (@j_football_now) November 14, 2026
শুরুতেই আক্রমণের ঝড় তোলে জাপান। তবে সুযোগ পেয়ে গিয়েছিল ব্রাজিলও। ১০ মিনিটে ব্রুনো গিমারেসের পাসে বক্সের ভেতরে শট নেন এস্তেভাও। তাঁর প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। এর মিনিট পাঁচেক পর পালটা আক্রমণে এগিয়ে যায় জাপান। বাঁ পায়ের দুরন্ত শটে ব্রাজিল গোলরক্ষক পেদ্রোকে পরাস্ত করে গোল তাকেফুসা কুবোর। ১৮ মিনিটেও গোল পেয়ে যেতে পারত জাপান। দাইজেন মায়েদার শট বাঁচান পেদ্রো। ফিরতি বল পেয়ে শট নিলেও তা পোস্টে লেগে প্রতিহত হয়। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯ মিনিটে শুতো নাকানোর ক্রস থেকে বল জালে জড়িয়ে দেন কেইতো নাকামুরা।
চার মিনিটে দু’গোল হজম করে দমে যায়নি ব্রাজিল। আক্রমণে ঝাঁজ বাড়ায় তারা। ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় আন্সেলোত্তির ছেলেরা। ৩৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমায় ব্রাজিল। দুরন্ত শটে জালের ডান কোণে বল জড়িয়ে দেন ভিনি। ৪০ মিনিটে এস্তেভাওয়ের শট লক্ষ্যভ্রষ্ট না হলে বিরতির আগেই সমতায় ফিরত ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সেলেকাওরা। ৫০ মিনিটে রাফিনহার শট রুখে দেন জাপানি গোলরক্ষক জিওন সুজুকি। এরপর একাধিক আক্রমণেও গোল আসছিল না। গোলশোধের জন্য অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। কর্নার থেকে বল পেয়ে শট নেন ভিনিসিয়াস। দুই পোস্টে লেগে জালে জড়ায় বল।
TATSUHIRO SAKAMOTO WITH THE BIG MOMENT 🔥 Japan retake the lead against Brazil. (via @tvglobo) https://t.co/X9n84AhrZ9
— J. Football Now (@j_football_now) November 14, 2026
৮০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসে গিয়েছিল বদলি হিসাবে নামা এন্ড্রিক। শেষ দিকে হলুদ কার্ড দেখেন জাপানের জুননোসুকে সুজুকি, ব্রাজিলের এন্ড্রিক ও ভিনিসিয়াস। এরপর যখন মনে হচ্ছিল অমীমাংসিত অবস্থায় শেষ হতে চলেছে ম্যাচ, তখনই সংযুক্তি সময় গোল করে জাপানকে এগিয়ে দেন সাকামোতো। পালটা আক্রমণ থেকে গোল করেন তিনি। এই গোলেই জয় পায় জাপান। বিশ্বকাপে ১-২ গোলে হেরে গিয়েছিল তারা। ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’। শক্তিশালী ব্রাজিলকে ৩-২ গোলে হারাল সামুরাইয়ের দেশ। এই নিয়ে জাপান তাদের ইতিহাসে দ্বিতীয়বার ব্রাজিলকে পরাস্ত করল। খেলা শেষে লাল কার্ড দেখলেন কোচ কার্লো আন্সেলোত্তি ও রাফিনহা। না জানি, এর পর কত সমালোচনা অপেক্ষা করে আছে ‘টিম আন্সেলোত্তি’র সামনে!
শেয়ার
লিংক



