0%

ছটপুজোর অনুমতি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

SOBDIK NEWS: বালি রাসবাড়ি ঘাটে এবারও মিলল ছটপুজোর অনুমতি। শিবকৃষ্ণ দাঁ দেবোত্তর ট্রাস্টের মালিকানাধীন বালি রাসবাড়ির ঘাটে গত কয়েক বছর ধরে ছটপুজো অনুষ্ঠিত হওয়া নিয়ে উঠছিল আপত্তি। ছটপুজোর অনুমতি নিয়ে আপত্তি তুলছিলেন ট্রাস্টের শরিকরাই। যদিও এবছরও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে রাসবাড়ি ঘাটে ছটপুজোর রায়ে কয়েক হাজার ভক্ত স্বস্তি পেলেন।

ছটপুজোর অনুমতি হাইকোর্টের (Calcutta High Court)

ট্রাস্ট সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ট্রাস্টের অভ্যন্তরীণ কারণে একটি দেওয়ানি মামলা চলছে। সম্পূর্ণ সম্পত্তি বর্তমানে আদালতের রিসিভারের অধীনে রয়েছে। এই কারণেই দেবোত্তর সম্পত্তির অধীনে ঘাটে বহিরাগতদের প্রবেশ এবং ধর্মীয় রীতি পালনে আপত্তি জানান ট্রাস্টের শরিকরা।

এখানেই হয় পুজোর ভিড়: স্থানীয় অবাঙালি জনতার দাবি, এই ঘাটেই গত প্রায় ৫০ বছর ধরে একদিন ছটপুজোর আচার অনুষ্ঠান করে আসছেন। কাছাকাছি আরও কয়েকটি ঘাটে ব্যবস্থা থাকলেও সেখানে অত্যধিক ভিড়ের জন্য স্থানীয়দের অনেকেই রাসবাড়ি ঘাটেই পুজো করেন। গত কয়েক বছরে প্রশাসনের অনুরোধেও সাড়া না মেলায় বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পুণ্যার্থীরা।

আরও পড়ুন : ছবির অর্ধেকেরও বেশি শুটিং সম্পূর্ণ, তাও পেছোলো ‘রামায়ণ ২’ এর মুক্তি, কিন্তু কেন?

কী নির্দেশ আদালতের: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থে করা একটি রিট পিটিশনের শুনানির পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার শর্তসাপেক্ষে অনুমতি দেয় ছটপুজোর। যদিও আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সর্বোচ্চ সাড়ে ৩ হাজার ভক্ত ছটপুজো করার জন্য মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন। পুরো মন্দির চত্বরে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং মন্দিরের চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে।

আরও পড়ুন : কুখ্যাত অপরাধী, রয়েছে ৩৬ টি মামলা, শান্তিনিকেতন কাণ্ডে অভিযুক্তের জামিন নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় সরকারি আইনজীবী

প্রতি বছরই এই ঘাটে কয়েক হাজার পুণ্যার্থী আসেন ছটপুজোর জন্য। বেলুড়, বালি এবং ঘোষপাড়া সহ বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এই ঘাটে পুজোয় অংশ নিতে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker