0%

রেলপথে রাম-সীতার জন্মস্থানকে সংযুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন! কবে থেকে শুরু পরিষেবা?

সবদিক নিউজ:ভারত (India) ও নেপালের (Nepal) মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করতে বড় উদ্যোগ। এবার রেলপথে সরাসরি যুক্ত হতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং নেপালের জনকপুর ধাম (Ayodhya-Janakpur Dham)। দুই দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে এক সুতোয় বাঁধতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন। আগামী ২৩ নভেম্বর ভারচুয়ালি এই পরিষেবার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরের সময় দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথভাবে নতুন এই ট্রেনের যাত্রার সূচনা করবেন বলে রেল বোর্ড সূত্রে খবর।

রেলপথে সরাসরি যুক্ত হতে চলেছে অযোধ্যা এবং নেপালের জনকপুর ধাম (Ayodhya-Janakpur Dham):

প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে আপাতত সপ্তাহে এক দিন চলবে ট্রেনটি। রামায়ণের সঙ্গে জড়িয়ে থাকা দুই গুরুত্বপূর্ণ তীর্থস্থানকে যুক্ত করার কারণে এই পরিষেবার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নেপালের জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান। অন্যদিকে, উত্তরপ্রদেশের অযোধ্যাকে ভগবান রামের জন্মভূমি হিসেবে মানা হয়। ফলে নতুন এই ট্রেন চালু হলে দুই দেশের তীর্থযাত্রী এবং পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।

 বাস-ভেসেলের ঝক্কি শেষ! গঙ্গাসাগরে চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা, জানুন খরচ

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নেপালের জনকপুর ধাম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্ট পর্যন্ত চলবে ট্রেনটি। যাত্রাপথে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে সেটি। তালিকায় রয়েছে জয়গনগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম। ফলে শুধু ধর্মীয় পর্যটন নয়, দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।

এতদিন বিহারের জয়গনগর থেকে নেপালের কূর্তা হয়ে বিজলপুরা পর্যন্ত ডিইএমইউ ট্রেন চলাচল করত। অন্যদিকে, গত জুলাই থেকে ভারত ও নেপালের মধ্যে সরাসরি কন্টেনারবাহী মালগাড়ি চলাচলও শুরু হয়েছে। কলকাতা বন্দর থেকে ভারতের জোগবনি হয়ে নেপালের বিরাটনগর পর্যন্ত ব্রডগেজ রেলপথে পণ্য পরিবহন করা হচ্ছে। এবার যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ সেই যোগাযোগ ব্যবস্থাকে আরও বিস্তৃত করবে।

 নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ রামের থেকেও ‘আকর্ষণীয়’ রাবণ! ব্যাখ্যা দিলেন অনুপম

নতুন রেল পরিষেবার ফলে দুই দেশের পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে হোটেল, রেস্তরাঁ, ছোট দোকান, ব্যবসায়ী এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় পর্যটকদের যাতায়াত বাড়লে স্থানীয় কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে অযোধ্যা ও জনকপুর ধামকে যুক্ত করার এই উদ্যোগ ভারত-নেপাল সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ ও সাংস্কৃতিক আদানপ্রদানের নতুন দিগন্ত খুলে দিতে পারে (Ayodhya-Janakpur Dham)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker