0%

১১ বছরের বয়সের ব্যবধান, রশ্মির প্রাক্তন নন্দিশকে বিয়ে করলেন বাঙালি কন্যে?

 দীর্ঘদিনের পরিচিত টেলিভিশন জগতের দুই মুখ নন্দীশ সিং সান্ধু ও কবিতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে শুরু হল নতুন অধ্যায়। শনিবার, ১৪ নভেম্বর কলকাতায় বাঙালি রীতিনীতি মেনেই চার হাত এক হল এই জুটির। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সমাজমাধ্যম। যদিও নবদম্পতি এখনও নিজেদের অ্যাকাউন্ট থেকে বিয়ের কোনও পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেননি, তবে অনুষ্ঠানে উপস্থিত বন্ধু ও অতিথিদের সৌজন্যে সামনে এসেছে বেশ কিছু মুহূর্ত। সেই ছবিগুলির কয়েকটি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভাগ করে নিয়েছেন নন্দীশ ও কবিতা।

মদ ছুঁয়ে দেখেননি কোনও দিন, ২৩ বছর বয়সে কেন মাথার সব চুল কামিয়ে ফেলেছিলেন বিশাল দাদলানি?

বিয়ের সাজেও বাঙালিয়ানার ছাপ ছিল স্পষ্ট। বিশেষ দিনে কবিতাকে দেখা গিয়েছে গাঢ় বেগুনি ও ক্রিম রঙের বেনারসি শাড়িতে। সাবেকি সাজের সঙ্গে মানানসই গয়নায় নববধূর রূপ ছিল নজরকাড়া। অন্যদিকে নন্দীশ বেছে নিয়েছিলেন ক্রিম রঙের ধুতি-পাঞ্জাবি। দুই তারকার পোশাকেই ছিল ঐতিহ্যের ছোঁয়া। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কলকাতার এই বিয়ের আসর হয়ে উঠেছিল আনন্দমুখর।

শুধু বিয়ের দিন নয়, তার আগের দিন থেকেই শুরু হয়েছিল উদ্‌যাপন। ১৩ নভেম্বর আংটি বদল এবং সংগীতের আয়োজন করা হয়েছিল। সেখানে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন হবু দম্পতি। গান, নাচ এবং হাসি-আড্ডায় কাটে সন্ধ্যা। পরদিন সকালে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। এরপর বাঙালি প্রথা মেনে সম্পন্ন হয় বিয়ের মূল পর্ব। একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের সম্পর্ককে পরিণতি দিলেন দুই অভিনেতা।

স্বামীর বন্ধুর আচরণে তীব্র আপত্তি, ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই আপসহীন মৌসুমী চট্টোপাধ্যায়

নন্দীশের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায়, এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী রশ্মি দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘উতরণ’-এর সেটেই দু’জনের আলাপ এবং সেখান থেকেই ঘনিষ্ঠতা। ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজস্থানের ধোলপুরে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্যের সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের দু’বছরের মাথায়, ২০১৪ সালে আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানান তাঁরা।

পরবর্তী সময়ে ২০১৬ সালে আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হয় নন্দীশ ও রশ্মির। এবার কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন সংসার শুরু করলেন অভিনেতা। বয়সের হিসাবেও দু’জনের মধ্যে রয়েছে প্রায় ১১ বছরের ব্যবধান। ১৯৮১ সালের ২৫ ডিসেম্বর জন্ম নন্দীশের, বর্তমানে তাঁর বয়স ৪৪ বছর। অন্যদিকে ১৯৯২ সালের ১২ জুলাই জন্ম কবিতার, তাঁর বয়স ৩৪। অতীতের সম্পর্ক পেরিয়ে নতুন জীবনে পা রাখা এই জুটিকে ঘিরে এখন টেলিদুনিয়ায় শুভেচ্ছার ঢল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker