0%

জঙ্গি হামলার জন্য ফের টার্গেট মুম্বই? নরিমান হাউসে ‘রেইকি’ করতে গিয়ে গ্রেফতার যুবক

সবদিক নিউজ:২৬/১১-র (26/11 Attack) ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় মুম্বইকে (Mumbai) দেড় দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই জঙ্গি হামলার ক্ষত মুছে যায়নি দেশবাসীর মন থেকে। আর সেই হামলার অন্যতম নিশানা কোলাবার এলাকার ইহুদি ধর্মীয় স্থান চাবাড় হাউস, যা নরিমান হাউস (Nariman House) নামেও পরিচিত। এবার সেই স্পর্শকাতর এলাকাতেই সন্দেহজনক ভাবে ঘোরাফেরা এবং ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার হলেন ২০ বছরের এক যুবক। ধৃতের নাম যশ সিং। তিনি নভি মুম্বইয়ের আইরোলি এলাকার বাসিন্দা। তাঁকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে বাণিজ্যনগরীতে।

মুম্বইতে (Mumbai) নরিমান হাউসে ‘রেইকি’ করতে গিয়ে গ্রেফতার যুবক:

পুলিশ সূত্রে খবর, যশের সঙ্গে একটি আন্তর্জাতিক অপরাধচক্রের যোগাযোগের সূত্র পেয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, বিদেশে বসে থাকা কয়েক জন হ্যান্ডলারের নির্দেশেই কাজ করতেন তিনি। তাঁর কাছ থেকে ইহুদি সম্প্রদায়ের মানুষ, বিদেশি নাগরিক এবং তাঁদের ব্যবসা সংক্রান্ত একাধিক ছবি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন ধরনের গাড়ি ব্যবহার করেন, সেই গাড়ির বিবরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও তাঁর কাছে ছিল বলে জানা গিয়েছে (Mumbai)।

 অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার নামেও তোলাবাজি? প্রকাশ্য সভা থেকে কড়া হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

তদন্তকারীদের দাবি, শুধু ছবি সংগ্রহ করাই নয়, বিদেশি নাগরিকদের গতিবিধির উপরেও নজর রাখতেন যশ। বিভিন্ন জায়গায় তাঁদের যাতায়াতের তথ্য সংগ্রহ করে তা বিদেশি হ্যান্ডলারদের কাছে পাঠানো হত বলে সন্দেহ পুলিশের। চাবাড় হাউস ছাড়াও মুম্বইয়ের আরও কয়েকটি স্পর্শকাতর এলাকায় তাঁর সন্দেহজনক গতিবিধির প্রমাণ মিলেছে বলে তদন্ত সূত্রে খবর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

যশের বিরুদ্ধে শুধু মুম্বইতেই নয়, কেরলেও পুলিশের নজরদারি ছিল বলে জানা গিয়েছে। ত্রিশূরে তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-তে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরেই কেরল পুলিশও তাঁর খোঁজ করছিল। মুম্বই পুলিশের সঙ্গে কেরল পুলিশের তদন্তকারীরাও তাঁর অতীত যোগাযোগ এবং কার্যকলাপ খতিয়ে দেখছেন।

ইহুদি ধর্মীয় স্থান নরিমান হাউস

 ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, এবার ৩% মহার্ঘ ভাতা ঘোষণায় খুশি রাজ্যে

কেন চাবাড় হাউসের মতো গুরুত্বপূর্ণ জায়গাকে নিশানা করে তথ্য সংগ্রহ করা হচ্ছিল? এর পিছনে কি কোনও বড়সড় নাশকতার পরিকল্পনা রয়েছে? ২৬/১১-র মতো হামলার ছক কি ফের কষা হচ্ছে মুম্বইকে (Mumbai) কেন্দ্র করে? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃত যুবকের সঙ্গে বিদেশি হ্যান্ডলারদের যোগাযোগের প্রকৃতি এবং তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের সম্ভাব্য ব্যবহার খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও আসন্ন হামলার পরিকল্পনা নিশ্চিত হয়েছে, এমন তথ্য সামনে আসেনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker