0%

ASEAN-এও পৌঁছে যাবে UPI! ডিজিটাল লেনদেনকে সহজ করতে বড় পদক্ষেপ ভারতের

সবদিক নিউজ: বিদেশে আরও জোরদার হবে UPI (Unified Payments Interface) ব্যবস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের ডিজিটাল প্রভাব আরও বাড়াতে বড়সড় উদ্যোগ নিচ্ছে ভারত (India)। ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ এবং ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে আসিয়ানভুক্ত (ASEAN) দেশগুলির সঙ্গে সহযোগিতা জোরদার করতে চাইছে নয়াদিল্লি। এই পরিকল্পনার আওতায় ইউপিআই মডেল এবং ভারতের নিজস্ব ৪জি টেলিকম প্রযুক্তি সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ফিলিপাইন সফরের আগে বিদেশ মন্ত্রকও ভারত-আসিয়ান সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ডিজিটাল সংযোগের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

UPI (Unified Payments Interface) -এর সাহায্যে ডিজিটাল লেনদেনকে সহজ করতে বড় পদক্ষেপ ভারতের

ভারতের এই উদ্যোগের মূল লক্ষ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে আর্থিক লেনদেনকে আরও দ্রুত, সহজ এবং সাশ্রয়ী করে তোলা। ইতিমধ্যেই সিঙ্গাপুরের পে-নাউ ব্যবস্থার সঙ্গে ইউপিআই যুক্ত হয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকরা সরাসরি এবং তাৎক্ষণিক ভাবে একে অপরকে টাকা পাঠাতে পারছেন। একই ভাবে কম্বোডিয়াতেও ভারতীয় পর্যটকদের জন্য কিউআর কোডের মাধ্যমে ইউপিআই পেমেন্টের সুবিধা চালু হয়েছে। সে দেশের KHQR নেটওয়ার্কের আওতায় থাকা ৪৫ লক্ষেরও বেশি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ব্যবস্থায় টাকা মেটানো সম্ভব।

 রেলপথে রাম-সীতার জন্মস্থানকে সংযুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন! কবে থেকে শুরু পরিষেবা?

এ ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রজেক্ট নেক্সাস। এই প্রকল্পের মাধ্যমে ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের দ্রুত পেমেন্ট ব্যবস্থাগুলিকে একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই এই উদ্যোগে যোগ দিয়েছে ইন্দোনেশিয়াও। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে তাৎক্ষণিক এবং কম খরচে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের পথ আরও প্রশস্ত হবে।

তবে ভারতের পরিকল্পনা শুধু ইউপিআইয়ের বিস্তারেই আটকে নেই। ডিজিটাল পরিচয়পত্র, অনলাইন পেমেন্ট এবং সরকারি পরিষেবা প্রদানের মতো ক্ষেত্রে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই মডেলও আসিয়ান দেশগুলির সঙ্গে ভাগ করে নিতে চায় কেন্দ্র। পাশাপাশি, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের ৪জি টেলিকম ব্যবস্থার সক্ষমতা তুলে ধরেও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

 নতুন সপ্তাহে চাকরির মেলা! ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন ও যোগ্যতা বিস্তারিত…

কূটনৈতিক মহলের মতে, এই উদ্যোগের প্রভাব শুধু প্রযুক্তির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। বরং ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্য, পর্যটন এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হতে পারে। আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা উন্নত হলে লাভবান হবেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। সব মিলিয়ে, ইউপিআই (Unified Payments Interface) ও দেশীয় ডিজিটাল প্রযুক্তিকে হাতিয়ার করে আসিয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের ডিজিটাল কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker