0%

মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের প্রস্তাব পেশ রাষ্ট্রসংঘে, চিন-পাকিস্তানের সঙ্গেই বিরুদ্ধে ভোট ভারতের

মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রসংঘে পেশ হয়েছিল প্রস্তাব। সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল ভারত। ভারতের পাশাপাশি এর বিরুদ্ধে ভোট দিয়েছে মোট ৩৩টি দেশ। এই তালিকায় রয়েছে চিন, আমেরিকা, জাপান, পাকিস্তান-সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। পাশাপাশি পক্ষে ভোট দেয় ১৩৩টি দেশ।

গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে গৃহীত হয় মেক্সিকোর আনা এই প্রস্তাব। ভোটাভুটিতে অংশ নিয়েছিল মোট ১৯৩টি দেশ। সেখানে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পক্ষেই মত দেয় বেশিরভাগ দেশগুলি। ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৩৩টি দেশ। এবং ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ। রাষ্ট্রসংঘে পেশ হওয়া এই প্রস্তাবে সব রাষ্ট্রকে মৃত্যুদণ্ড কার্যকর করার অপর স্থগিতাদেশ দিতে এবং ধীরে ধীরে এই শাস্তি তুলে দেওয়ার দিকে এগোতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে যেখাবে গোটা বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ঘটনা বেড়ে গিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ভারতের প্রতিনিধি জানান, ‘ভারতে মৃত্যুদণ্ড দেওয়া হয় কঠোর আইনি প্রক্রিয়ার পর, এবং শুধুমাত্র বিরল থেকে বিরলতম মামলায়।’

ভোটাভুটির ঘটনার পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন, “মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ঐক্যমত নেই। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ শর্তসাপেক্ষে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। পাশাপাশি তিনি এটাও জানান, ভারতে মৃত্যুদণ্ড দেওয়া হয় কঠোর আইনি প্রক্রিয়ার পর, এবং শুধুমাত্র বিরল থেকে বিরলতম মামলায়। যে কোনও সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব আইন ও শাস্তি নির্ধারণের অধিকার রয়েছে।”

একই অধিবেশনে বিচারবহির্ভূত হত্যা সংক্রান্ত প্রস্তাবকে ভারত সমর্থন করলেও, তার ৬ নম্বর অনুচ্ছেদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ওই অনুচ্ছেদে মৃত্যুদণ্ডকে নির্যাতনের সঙ্গে এক করে দেখা হয়েছে বলে ভারতের আপত্তি। ভারতের বক্তব্য, আদালতের নির্দেশে আইন অনুযায়ী দেওয়া মৃত্যুদণ্ডকে ‘রাষ্ট্রীয় হত্যা’ বলা অন্যায়। অবশ্য মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভারতের এই অবস্থান প্রথমবার নয়। এর আগে ২০১৬, ২০১৮ ও ২০২৪ সালে একই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker