‘এমন আক্রমণ করব মুখ দেখতে পারবে না’, মদন মিত্রকে হুঁশিয়ারি কুণালের

SOBDIK NEWS: সম্প্রতি শিরোনামে উঠে এসেছে মদন মিত্র (Madan Mitra) ও কুনাল ঘোষ (Kunal Ghosh)। একদা একই দলে থাকলেও বর্তমানে রাজনীতির গন্ডি পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে অভিযোগ কুণাল ঘোষের। অবশ্য পাল্টা সুর চড়াতে ছাড়েননি কুণাল। প্রত্যুত্তরে মদনও কটাক্ষ ছুঁড়েছেন কুণালের দিকে।
মদন মিত্রকে আক্রমণ কুণাল ঘোষের
১৩ই নভেম্বর বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েসাহ্ল। সেখানে তাঁর একটি মূর্তি উন্মোচনে বিজেপি ছাড়াও একাধিক নেতারা হাজির হয়েছিলেন। এরপর সেখানে কুণাল ঘোষ ও মদন মিত্র দুজনেই পৌঁছান। কিন্তু কুণালকে আক্রমণ করে বেশ কিছু মন্তব্য করেন মদন। যার ফলস্বরূপ পাল্টা আক্রমণ কুণালের।
এদিন মদন মিত্র সম্পর্কে কুণাল বলেন, অনেক দিন থেকেই চিনি মদনদাকে। সকালে আমার বিরুদ্ধে কোনো বক্তব্য রাখলে রাত্রে আমায় ফোন করেন। আপনি আপনার বাড়ির লোককে ইডি ডেকে পাঠিয়েছে বলে অবস্থান বদলে নিয়েছেন। এরপর কংগ্রেসের অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে তিনি বলেন, আমায় আমন্ত্রণ করা হলে প্রিয়দার প্রতি দুর্বলতার জন্যই একটু বেশিসময় থেকে গেছিলাম। বাকি কংগ্রেস নেতা-নেত্রীরাও আমায় ভালোবাসেন। কিন্তু মদন মিত্রের মত বেঈমান বা বিশ্বাসঘাতক ভাবেন না।
আরও পড়ুনঃ বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজি? অভিযোগ উঠলেই ব্যবস্থা, কড়া বার্তা দিলীপের
কুণাল ঘোষ আরও বলেন, রাজনৈতিক ভাবে যা পারো বলো আমায়, আমি উত্তর দেব। কিন্তু ব্যক্তিগতভাবে আমায় আক্রমন করলে কুণাল কী জিনিস বোঝাতে এক সেকেন্ডও সময় লাগে না। ২৪ ঘন্টার মধ্যে আমি পাল্টা এমন হিট করব যে তুমি মুখও দেখতে পারবে না। ফালতু ঘাঁটাবে না বলে দিলাম। ‘বিলো দ্য বেল্ট কাকে বলে যেন না দাদা। দাদা বলি… বিকালে কথা বলে রাতেও যখন ফোন করো সেই ফোন আমি ধরি। মিস কল থাকলে রিং ব্যাক করি’।
পাল্টা জবাব মদন মিত্রের
এহেন আক্রমণের পাল্টা চুপ থাকেননি মদন মিত্রও। তাঁর মতে, আমার এতটা অধঃপতনও হয়নি, যে মানুষকে ছেড়ে কুণালকে আক্রমণ করতে যাব। কারণ আর যাই হোক মানুষের সাথে লড়াই করা যায়। কিন্তু চতুষ্পদ হলে তো তার সাথে লড়াই করা যায় না।



