রক্তাক্ত পাকিস্তান, বালোচভূমে সন্ত্রাস বিরোধী অভিযানে ২৪ জনের মৃত্যু, পালটা জবাবে মৃত ৪ সেনা

নিজেদের ছড়ানো সন্ত্রাসের আগুনে নিজেই পুড়ছে পাকিস্তান (Pakistan)। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বড় অভিযান পাক সেনার। এই অভিযানে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই সেনা অভিযানের পালটা জবাব দিতেও কোনও খামতি রাখেনি বিদ্রোহী শিবির। জবাবি হামলায় পাকিস্তানের ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন মেজর পর্যায়ের এক আধিকারিকও।
পাক সেনার মিডিয়া উইং আইএসপিআর-এর তরফে শনিবার এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে বালোচিস্তানের কোলপুর, কারদাগাপ আর নুশকি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালিয়েছে সেনা। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যরাতে কোলপুরে অভিযানে ৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের মধ্যে একজন ছিল আত্মঘাতী জঙ্গি। প্রচুর অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার হয়েছে। আইএসপিআরের দাবি, এরা সবাই ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য। বালোচিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে পাকিস্তান সরকার এই নামে ডাকে।
১৪ নভেম্বর পাল্টা হামলা চালায় বিদ্রোহী শিবির। পাক সেনার টহলদারি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনায় শহিদ হন মেজর ওমর মিনহাস নাসির-সহ ২ জন জওয়ান।
এর জবাবে ১৪ নভেম্বর পাল্টা হামলা চালায় বিদ্রোহী শিবির। পাক সেনার টহলদারি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনায় শহিদ হন মেজর ওমর মিনহাস নাসির-সহ ২ জন জওয়ান। অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় মির আলি, দত্তা খেল আর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনা। এর মধ্যে আলি খেলে এলাকায় ১২ জন, মির আলি আর দত্তা খেলে ২ জন করে নিহত হয়েছে। সন্ত্রাস বিরোধী এই অভিযানে মৃত্যু হয়েছে ২ জওয়ানের।
আইএসপিআর জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেকাম’ অভিযানের অধীনে এই সন্ত্রাসবিরোধী অভিযান পুরো গতিতে চলবে। শেষ সন্ত্রাসবাদীকে নির্মূল না করা পর্যন্ত অভিযান থামবে না। উল্লেখ্য, এর আগের দিনই আইএসপিআর জানিয়েছিল, কেপি আর বালোচিস্তানে অভিযানে ৭৪ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।
শেয়ার
লিংক



