বিজয় ভেবে নূরকে বিয়ে! পরিচয় ফাঁস হতেই ঘরছাড়া মহারাষ্ট্রের তরুণী

মহারাষ্ট্রের এক হিন্দু মহিলার জীবনে নেমে এসেছে ভয়াবহ প্রতারণার আঘাত। (Identity Fraud)প্রায় ছয় বছর ধরে তিনি যাকে স্বামী ভেবে সুখের সংসার করেছেন, সেই মানুষটির আসল…
মহারাষ্ট্রের এক হিন্দু মহিলার জীবনে নেমে এসেছে ভয়াবহ প্রতারণার আঘাত। (Identity Fraud)প্রায় ছয় বছর ধরে তিনি যাকে স্বামী ভেবে সুখের সংসার করেছেন, সেই মানুষটির আসল পরিচয় জানতে পেরে সবকিছু ভেঙে পড়েছে। উত্তরপ্রদেশের মিরাটের এই ঘটনায় এখন তিনি স্থানীয় এক মন্দিরের বাইরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন।
মহারাষ্ট্রের বুলঢাণা জেলার বাসিন্দা বর্ষা যোগেশ সূর্যবংশী ওরফে আরতি।(Identity Fraud ) প্রায় সাত বছর আগে ইনস্টাগ্রামে তাঁর পরিচয় হয় মিরাটের মুন্ডালি এলাকার এক যুবকের সঙ্গে। যুবক নিজেকে হিন্দু বলে পরিচয় দেন এবং নাম বলেন বিজয়। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। পরে দুজনে মন্দিরে বিয়ে করেন। বর্ষা বলছেন, তাঁর আগের স্বামী অসুস্থ থাকায় সেই সময় এই বিয়ে হয়েছিল। এরপর প্রায় ছয় বছর তিনি মহারাষ্ট্রেই ওই যুবকের সঙ্গে সংসার করেন।
আরও দেখুনঃ হাসিনার প্রত্যর্পণে ভারতের নতুন চাল! বাংলাদেশকে মানতে হবে দুই শর্ত
গত বছর আগে যুবক তাঁকে মিরাটের বাড়িতে নিয়ে আসেন। সেখানে গিয়ে বর্ষা জানতে পারেন, যাঁকে তিনি বিজয় ভেবেছিলেন, তাঁর আসল নাম নূর মোহাম্মদ। তিনি মুসলিম। পরিচয় ফাঁস হওয়ার পর যুবক ও তাঁর পরিবার বর্ষাকে গ্রহণ করতে অস্বীকার করেন। অভিযোগ, তাঁকে মারধর করা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি দুই লাখ টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। পুলিশের কাছে সাহায্য চাইলেও কোনো ব্যবস্থা হয়নি বলে দাবি করেছেন বর্ষা।
এখন তিনি মুন্ডালি এলাকার এক মন্দিরের বাইরে সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন। কোথাও যাওয়ার জায়গা নেই। ছয় বছরের সম্পর্ক, বিশ্বাস আর স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। এই ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এতদিন ধরে পরিচয় গোপন রাখা সম্ভব হলো এবং প্রশাসন কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছে না।
এ ধরনের প্রতারণার ঘটনা নতুন নয়। সামাজিক মাধ্যমে পরিচয় গোপন করে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসে। তবে এই ঘটনায় সময়ের দৈর্ঘ্য এবং পরিণতি দুটোই ভয়াবহ। একজন নারী তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন। এখন তিনি শুধু ন্যায়বিচার এবং নিরাপদ আশ্রয় চাইছেন।
মিরাট পুলিশ এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট বিবৃতি দেয়নি। (Identity Fraud )তবে ঘটনাটি সামনে আসার পর তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষার অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, মারধর এবং অন্যান্য ধারায় মামলা হতে পারে। এদিকে স্থানীয় হিন্দু সংগঠনগুলোও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে। তাঁরা দাবি করছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক।



