ক্ষেপণাস্ত্রের অফুরান ভাণ্ডার! ইরানের ভূগর্ভস্থ অস্ত্রগারে যুদ্ধের জন্য প্রস্তুত ২৫০০ মিসাইল

আমেরিকা লাগাতার দাবি করে আসছে শেষ হয়ে গিয়েছে ইরানের (Iran) অস্ত্রভাণ্ডার। তবে আমেরিকার সে দাবি ধুলিস্যাত হয়ে গেল ফের একবার। রিপোর্ট বলছে, গোপনে নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে তেহরান। বর্তমানে ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারে রয়েছে ২৫০০০ মিসাইল। ফের যুদ্ধ বাঁধলে তা ব্যবহারের জন্য প্রস্তুত আইআরজিসি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, যুদ্ধ থেকে বাঁচানো অতিরিক্ত যন্ত্রাংশ ব্যবহার করে গোপনে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়েই চলেছে ইরান।
গত এপ্রিলে ‘অপারেশন এপিক ফিউরি’-র পর হোয়াইট হাউস দাবি করেছিল যে, ইরানের ৮৫ শতাংশেরও বেশি প্রতিরক্ষা কাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে, মার্কিন আধিকারিকরা নিজেরাই এখন স্বীকার করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন জারি রয়েছে, যদিও তা যুদ্ধের আগের তুলনায় ধীর গতিতে চলছে। তার মাধ্যমেই তেহরান উপসাগরীয় দেশগুলির মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে। রয়েছে বিপুল পরিমাণ ড্রোন ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র।
রিপোর্ট অনুযায়ী, যুদ্ধ থেকে বাঁচানো অতিরিক্ত যন্ত্রাংশ ব্যবহার করে গোপনে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়েই চলেছে ইরান।
এদিকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে বলে দাবি করা আমেরিকা এখন নিজেদের গোটাতে শুরু করেছে। যেভাবে উপসাগরীয় দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটি হামলার শিকার হচ্ছে, তাতে আমেরিকা নিজেদের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও ঘাঁটি ইজরায়েলে স্থানান্তর করতে বাধ্য হয়েছে। মার্কিন আধিকারিকরা মনে করছেন, উপসাগরীয় দেশগুলির তুলনায় ইজরায়েল তুলনামূলকভাবে নিরাপদ। এদিকে ইরানের কাছে ঠিক কতগুলি ক্ষেপণাস্ত্র রয়েছে তার সঠিক সংখ্যা অনুমান করা কঠিন বলে মনে করছে গোয়েন্দা সংস্থাগুলি। কারণ, ইরানের সামরিক সক্ষমতা বরাবর পর্দার আড়ালে থাকে। তার উপর বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছে ইরান। এছাড়া ভূগর্ভে সংরক্ষিত যন্ত্রাংশ থেকে কতগুলো নতুন ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করতে পারবে, তা স্পষ্ট নয়।
তবে অনুমান করা হচ্ছে, বর্তমানে ইরানের কাছে ১৫০০ থেকে ২৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। লন্ডনের কিংস কলেজের ভিজিটিং রিসার্চ ফেলো এবং সিআইএ-র প্রাক্তন বিশ্লেষক জিম ল্যামসনের মতে, ইরানের যুদ্ধ-পূর্ববর্তী মজুত সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের অভাব এই মূল্যায়নকে আরও কঠিন করে তুলেছে। তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন যে, বিপুল পরিমাণ গোপনীয় তথ্য থাকা সত্ত্বেও, এই বিষয়ে কোনও দাবিকেই পুরোপুরি বিশ্বাস করা কঠিন। তবে ইরান যে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা সামনে ফের রণসজ্জায় সেজে উঠছে তা স্পষ্ট। অনুমান করা হচ্ছে, তেহরান আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করছে নিজেদের।
শেয়ার
লিংক



