ব্যানারে নেতা-মন্ত্রী অতীত! জগদ্ধাত্রী পুজোয় বিপ্লবীদের ছবিতে সেজে উঠল চন্দননগর

SOBDIK NEWS: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো (Chandannagar Jagadhatri Puja) দেখতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। কারণ শুধু যে জগদ্ধাত্রী দেখতে যান তা নয়, সাথে থাকে দুর্দান্ত আলোর সাজ (Jagadhatri Puja Lighting)। একটা গোটা শহর যেন পুজোর কটা দিন আলোয় সেজে ওঠে। তবে প্রতিবছররের থেকে এবছরটা একটু আলাদা। কেন? কারণ পুজোয় রাস্তাঘাটে ব্যানার আর হোর্ডিংয়ে সচরাচর নেতা মন্ত্রীদের ছবি দেখেই অভ্যস্ত সকলে। কিন্তু এবছর সেই প্রথাই বদলে দিল চন্দননগর।
জগদ্ধাত্রী পুজোয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরল চন্দননগর
এবছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর স্ট্যান্ড আলোয় আলোয় সেজে উঠেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে। হ্যাঁ ঠিকই দেখছেন। রাস্তার চারিদিকে ব্যানার ও হোর্ডিংয়ে নেতা-মন্ত্রীদের বদলে রয়েছে স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের ছবি। বিপ্লবী চারুচন্দ্র রায়, ঋষি অরবিন্দ ঘোষ, মতিলাল রায়, থেকে শুরু করে রাসবিহারী বসুর ছবি রয়েছে চারিদিকে। সব মিলিয়ে প্রায় ৩৮ জন বিপ্লবী ও মনীষীদের ছবির ব্যানার লাগানো হয়েছে।
আসলে যে সমস্ত বিপ্লোবীরা একসময় স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন ও চন্দননগরের সাথে যুক্ত তাদেরকেই তুলে ধরা হয়েছে। সাথে রয়েছে তাদের কি কি করেছিলেন সেই ইতিহাস। ঠিক যেমনটা রেড রোডকে দুর্গাপুজোর সময় সাজানো হয়েছিল। তেমনই সেজে উঠেছে স্ট্যান্ড রোড। তবে শুধু যে আলো আর ছবি রয়েছে তা নয়, সাথে রয়েছে আল্পনাও।
আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার বন্ধ! জব্বর সমাধান খুঁজল SBSTC
খুশি স্থানীয় বাসিন্দারা
চন্দননগরের এক বাসিন্দার মতে, ব্যানারে শুধুমাত্র রাষ্ট্র প্রধানদের ছবিই থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। বাকিরা ছবি নিয়ে যে রাজনীতি করেন তার কোনো প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। মানুষ যদি কোনো নেতাকে ভালোবাসে বা চেনে তাহলে তার আলাদা করে প্রচারের কি দরকার! আরেক বাসিন্দার মতে, এতদিন ধরে চন্দননগরে আছি, তবে পুজোয় এমন জিনিস কখনো দেখিনি। আলো দিয়ে স্ট্যান্ডকে সাজানো থেকে মনীষীদের ছবি। একটা আধ্যাত্মিক ছোঁয়া নিয়ে আসা হয়েছে যেন।

স্থানীয় বিধায়ক দীপাঞ্জন দাশগুপ্ত জানান, এই প্রথম চন্দননগর স্ট্যান্ডকে এভাবে সাজানো হয়েছে। যারা সমালোচনা করছেন তারা এইবার একটা প্রচেষ্টাকে কালিমালিপ্ত করছে চাইছেন। চন্দননগরের আবেগ নিয়ে খেলা করতে চাইছেন, রাজনীতি করতে চাইছেন। উল্লেখ্য এবছর সরকারের তরফ থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে গোটা চন্দননগরকে আলোয় সাজানোর জন্য।



