0%

অন্নপূর্ণা যোজনায় নতুন করে শুরু হচ্ছে আবেদন, কারা যোগ্য এবার? জানুন শর্ত

SOBDIK NEWS: প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে ক্রেডিট হবে সেই অপেক্ষায় বাংলার মহিলারা। ইতিমধ্যেই এই প্রকল্পে জুড়েছেন রাজ্যের দেড় কোটিরও বেশি মহিলা। আবার অনেকেই আছেন যারা এখনও এই প্রকল্পে যুক্ত হতে চাইছেন। অনেকেই সরকারি এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাওয়ার জন্য অন্তর্ভুক্ত হতে চাইছেন। তাঁদের জন্য এবার রয়েছে বড় আপডেট।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট | Annapurna Yojana

অনেক মহিলা রয়েছে যাঁরা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেননি বা নতুন করে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সেই খবর শুনতে চাইছেন। জানিয়ে রাখি, খুব শীঘ্রই নতুন ফর্ম বিতরণ ও আবেদন গ্রহণের কাজ শুরু হতে পারে। মনে করা হচ্ছে, আগামী মাসেই ফের শুরু হতে পারে আবেদন।

আবার কিছু সূত্রে জানা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে ও ডিসেম্বর মাসে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই শিবির হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ অবশ্য জানা যায়নি। এই বিষয়ে সরাসরি স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করে নিতে পারেন।

আরও পড়ুন: ধোনির বায়োপিক দেখেই নিজেকে সামলেছেন! মুম্বাইয়ের হয়ে অসাধারণ ব্যাটিং করে মন্তব্য সূর্যকুমারের

জানিয়ে রাখি, জনকল্যাণ শিবির চালু হলে সেখান থেকে কেবল অন্নপূর্ণা যোজনা নয়, একইসাথে বার্ধক্য ভাতা-সহ একাধিক প্রকল্পে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদনকারী বা তাঁর পরিবার যেন আয়করদাতা না হন। কোনো সরকারি চাকরিজীবী বা নিয়মিত সরকারি পেনশনভোগী হওয়া চলবে না আবেদনকারীকে। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। আবেদনকারীর একটি সচল এবং আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এর জন্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker