0%

‘সরকার অবস্থান ঘোষণা করলেই দ্রুত সমস্যা মিটে যেত’, গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA নিয়ে পোস্ট

SOBDIK NEWS: চর্চায় গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা। পঞ্চম পে কমিশনের ডিএ মামলায় (Dearness Allowance) সুপ্রিম কোর্টের দেওয়া রায় মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র অংশ মেটানো হলেও এখনও পুরোপুরি বঞ্চিত রয়েছে গ্রান্ট ইন এইড-রা। ৩ নভেম্বর ডিএ মামলার শেষবারের শুনানিতে আদালতে উঠে আসে এই কর্মীদের বকেয়ার প্রসঙ্গ।

অধরা গ্রান্ট ইন এইড-দের বকেয়া | Dearness Allowance

কর্মীদের অভিযোগ, রাজ্যের গ্রান্টস-ইন-এড কর্মী, বিশেষত প্রাথমিক, মাধ্যমিক স্কুলের শিক্ষকরা বকেয়া এখনও কিছুই পাননি। কলকাতার মধ্যে অনেক পেনশনভোগীর বকেয়াও এখনও আটকে রয়েছে। আবার অনেকে কিছুটা পেলেও বাকি রয়েছে অনেকটা বকেয়া।

বকেয়া ডিএ নিয়ে আদালতের নির্দেশের ৯ মাস পরেও কেন পুরো বকেয়া মেটানো হয়নি, তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সম্প্রতি পড়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সরাসরি জানতে চায়, রাজ্যের ‘গ্রান্টস-ইন-এইড’ কর্মীদের বকেয়া কেন এখনও মেটানো হয়নি। ডিএ নিয়ে সমস্ত জট কাটাতে প্রাক্তন বিচারপতি ইন্দু মলহোত্রর নেতৃত্বাধীন মনিটরিং কমিটি ১৪ ডিসেম্বর কলকাতায় বৈঠক করবে।

আরও পড়ুন: ১ লক্ষ ১০ হাজার চিকিৎসককে নিয়ে স্বাস্থ্য ভবনের নয়া সিদ্ধান্ত! ডাক্তারদের ডিগ্রি নিয়ে বড়সড় পরীক্ষা

আদালত জানিয়েছে, উচ্চ পর্যায়ের কমিটির পরবর্তী বৈঠকের দিকে নজর রাখা হবে। তারপর মামলার পরবর্তী শুনানি। ডিসেম্বর মাসে মনিটরিং কমিটির বৈঠকের পর আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সম্প্রতি, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী ফেসবুকে গ্রান্ট ইন এইড-দের বিষয়ে লেখেন, “সরকার তাদের অবস্থান ঘোষণা করলেই দ্রুত এই সমস্যা মিটে যেতে পারতো।”

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর দায়ের করা বকেয়া ডিএ মামলা বর্তমানে চলছে বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে। জানুয়ারিতে সুপ্রিম কোর্টে সেই বেঞ্চেই মামলা শুনানির জন্য উঠবে। পরবর্তী শুনানিতে আরও জোরালোভাবে উঠে আসতে পারে গ্রান্ট ইন এইড কর্মচারীদের প্রসঙ্গ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker